বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জানুয়ারি ২০২৫, ০৫:১৯ পিএম
অনলাইন সংস্করণ

 ২ মিলিয়ন ছাড়াল ‘কালবেলা ড্রামা’র প্রথম নাটক

 ২ মিলিয়ন ছাড়াল ‘কালবেলা ড্রামা’র প্রথম নাটক

জনপ্রিয় সংবাদমাধ্যম ‘কালবেলা’ সংবাদের পাশাপাশি বিনোদন জগতের উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। বাংলা নাটকের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও দর্শকদের মানসম্মত নাটক উপহার দিতে নতুন বছরের প্রথমদিনে যাত্রা শুরু করেছে ‘কালবেলা ড্রামা’। প্রথমদিনেই মুক্তি পাওয়া জনপ্রিয় তারকা জুটি নিলয় আলমগীর ও হিমির বছরের প্রথম নাটক ‘পাগলের সুখ মনে মনে’ পেয়েছে তুমুল দর্শকপ্রিয়তা। নতুন চ্যানেলে যাত্রা শুরু করেও মাত্র ৩ দিনে মিলিয়ন ও ৬ দিনে ২ মিলিয়ন দর্শকের চোখ পড়েছে নাটকটিতে।

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আর্ত মানবতা, প্রাণী ও প্রকৃতি প্রেমের গল্প ‘পাগলের সুখ মনে মনে’। শাহনেওয়াজ রিপনের পরিচালনায় সুস্ময় সুমনের চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই। এস আর মজুমদার নাহিদ, জাকিউল ইসলাম রিপন, জোবায়ের ইবনে বকর, সোহেল হাসান ও শাহনেওয়াজ রিপনের মতো নাট্যনির্মাতারাও অভিনয় করেছেন এই নাটকে। অভিনেতা, নির্মাতাদের পাশাপাশি অভিনয় করতে দেখা গেছে একটি কুকুরকে। টাইসন নামে কুকুরের পর্দায় অনবদ্য অভিনয় দেখে অবাক দর্শকরা।

গল্পে নিলয় আলমগীর অভিনীত ‘পাগলা সুমন’ চরিত্রকে আর্ত মানুষ ও পশুপ্রেমীরূপে দেখা যায়। সমাজের দৃষ্টিভঙ্গীর বাহিরে গিয়ে তার এ অনন্য মানবতার নজির উল্টো তাকে ‘পাগলা’ উপাধি দেয়। হিমির চরিত্রটি শান্তশিষ্ট ও সংবেদনশীল। তানজিম হাসান অনিক ফুটিয়ে তুলেছেন এক ক্ষমতালোভী তরুণের চরিত্র। এমন নানান চরিত্রে দুর্দান্ত এক নির্মাণ হয়ে উঠেছে নাটকটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন ইতিহাস গড়লেন ক্রিস্টিয়ানো রোনালদো

গোল পেলেই নতুন বিশ্বরেকর্ড গড়বেন রোনালদো

শিশু ফাহিমা হত্যা মামলা / ৩ জনের বিরুদ্ধে চার্জগঠন, আদালতে আসামিকে মারধর

লোক ভাড়া করে রিকশা শ্রমিক লীগের ঝটিকা মিছিল, আটক ৩

গিনেস রেকর্ডধারী ‘ফুটবল ম্যান’ মাসুদ রানার পাশে ডিসি রায়হান

সিলেটে হাম ও নিউমোনিয়ায় আরও এক শিশুর মৃত্যু, হাসপাতালে ২৫৮

স্কটল্যান্ডের বিপক্ষে ভিন্ন ভূমিকায় দেখা যেতে পারে নেইমারকে

জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছর কারাদণ্ড

ভিসা ও বসবাসের অনুমতি সহজ করল ওমান

রেফারিকে ‘চোর’ বলে বিশ্বকাপে নিষিদ্ধ হলেন ধারাভাষ্যকার

১০

কৃষক কার্ড নিয়ে ভাইরাল সেই কবির হোসেন মারা গেছেন

১১

ধর্ষণের পর শিশুকে হত্যা, যুবক গ্রেপ্তার

১২

হরমুজ প্রণালির নিরাপত্তায় যৌথ কমিটি করছে ইরান-ওমান

১৩

মার্কিন আগ্রাসন প্রতিরোধের স্বীকৃতিস্বরূপ ইরানকে পুরস্কার দিল রাশিয়া

১৪

একমাত্র টেস্টের জন্য দল ঘোষণা করল বাংলাদেশ-জিম্বাবুয়ে 

১৫

রাষ্ট্রীয় নিয়োগে ব্যক্তির মেধা, সততা, দেশপ্রেম ও কর্মনিষ্ঠা গুরুত্বপূর্ণ: অ্যাটর্নি জেনারেল

১৬

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

১৭

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

১৮

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

১৯

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

২০
X