বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৭:২৮ পিএম
অনলাইন সংস্করণ

৫০ লাখে ‘কালবেলা ড্রামা’র প্রথম নাটক

৫০ লাখে ‘কালবেলা ড্রামা’র প্রথম নাটক
৫০ লাখে ‘কালবেলা ড্রামা’র প্রথম নাটক

জনপ্রিয় সংবাদমাধ্যম ‘কালবেলা’ সংবাদের পাশাপাশি বিনোদন জগতের উৎকর্ষ সাধনে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় বাংলা নাটকের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও দর্শকদের মানসম্মত নাটক উপহার দিতে এ বছরের প্রথমদিনে যাত্রা শুরু করেছে ‘কালবেলা ড্রামা’। ইউটিউব চ্যানেলটির প্রথম নাটক তারকা জুটি নিলয় আলমগীর ও হিমিকে নিয়ে নির্মিত ‘পাগলের সুখ মনে মনে’। নতুন চ্যানেলে যাত্রা শুরু করেও ৫ মিলিয়ন অর্থাৎ ৫০ লাখের বেশি দর্শক দেখেছেন নাটকটি।

অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো, আর্তমানবতা, প্রাণী ও প্রকৃতি প্রেমের গল্প ‘পাগলের সুখ মনে মনে’। শাহনেওয়াজ রিপনের পরিচালনায় সুস্ময় সুমনের চিত্রনাট্যে নাটকটিতে আরও অভিনয় করেছেন তানজিম হাসান অনিক, সিয়াম নাসির, স্নেহাসহ অনেকেই। এসআর মজুমদার নাহিদ, জাকিউল ইসলাম রিপন, জোবায়ের ইবনে বকর, সোহেল হাসান ও শাহনেওয়াজ রিপনের মতো নাট্যনির্মাতারাও অভিনয় করেছেন এই নাটকে। অভিনেতা, নির্মাতাদের পাশাপাশি অভিনয় করতে দেখা গেছে একটি কুকুরকে। টাইসন নামে কুকুরের পর্দায় অনবদ্য অভিনয় দেখে অবাক দর্শকরা।

গল্পে নিলয় আলমগীর অভিনীত ‘পাগলা সুমন’ চরিত্রকে আর্ত মানুষ ও পশুপ্রেমীরূপে দেখা যায়। সমাজের দৃষ্টিভঙ্গির বাইরে গিয়ে তার এ অনন্য মানবতার নজির উল্টো তাকে ‘পাগলা’ উপাধি দেয়। হিমির চরিত্রটি শান্তশিষ্ট ও সংবেদনশীল। তানজিম হাসান অনিক ফুটিয়ে তুলেছেন এক ক্ষমতালোভী তরুণের চরিত্র। এমন নানান চরিত্রে দুর্দান্ত এক নির্মাণ হয়ে উঠেছে নাটকটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১০

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১১

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১২

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৩

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১৪

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১৫

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১৬

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৭

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৮

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৯

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

২০
X