বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৪:০৭ পিএম
আপডেট : ১১ মার্চ ২০২৫, ০৬:৫২ পিএম
অনলাইন সংস্করণ

জোভান-পায়েলের ‘তুমি যাকে ভালোবাসো’

‘তুমি যাকে ভালোবাসো’ নাটকের দৃশ্যে কেয়া পায়েল ও জোভান
‘তুমি যাকে ভালোবাসো’ নাটকের দৃশ্যে কেয়া পায়েল ও জোভান

কিঙ্কর আহসান মূলত লেখক। বেশ জনপ্রিয়, যার প্রমাণ মিলেছে গত বইমেলায় তাকে ঘিরে পাঠক ও ভক্তদের ভিড়ে। কিঙ্কর ভক্তদের জন্য সুখবর, এবারের ঈদে এই লেখক হাজির হচ্ছেন নায়ক হিসেবে!

তবে সিনেমা নয়, নাটকে। সদ্য নির্মিত ঈদের বিশেষ এই নাটকের নাম ‘তুমি যাকে ভালোবাসো’। বানিয়েছেন আবুল খায়ের চাঁদ। কিঙ্করের গল্পে চিত্রনাট্য তৈরি করেছেন আহনাফ তাহমিদ খান আর সংলাপ লিখেছেন অপূর্ণ রুবেল।

এতে কিঙ্কর আহসানের সঙ্গে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সময়ের দুই জনপ্রিয় তারকা ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েল।

নাটকটির গল্প ও অভিনয় প্রসঙ্গে কিঙ্কর আহসান বলেন, ‘প্রথম কথা হচ্ছে প্রযোজক পাপ্পু ভাই আমাকে গল্প বলার ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। যেটা খুবই গুরুত্বপূর্ণ। সিনেমাটোগ্রাফার রাজু রাজ-এর সাথে মিলে পরিচালক আবুল খায়ের চাঁদ এমন দারুণভাবে গল্পটি ভিজ্যুয়াল করেছেন, যা দেখে মনে হচ্ছে তারা রং-তুলি দিয়ে আমার গল্পটার ছবি এঁকেছেন। জোভান আর কেয়া পায়েলের সহযোগিতার কারণে আমার অভিনয়টা সহজ হয়েছে। তাদের কাছে আমার অনেক ঋণ।’

এই লেখক-অভিনেতা জানান, ‘তুমি যাকে ভালোবাসো’ মূলত ত্রিভুজ প্রেমের একটা গল্প। যেখানে বিরহ, আবেগ এবং রোমাঞ্চ সবই থাকছে। রয়েছে গল্পের ভেতরে নানা বাঁক।

আসছে ঈদ উৎসবে সিএমভির ব্যানারে প্রকাশ হবে ২০টি বিশেষ কনটেন্ট। চাঁদ রাত থেকে ‘তুমি যাকে ভালোবাসো’সহ বাকি কাজগুলো ধারাবাহিকভাবে উন্মুক্ত হতে থাকবে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X