কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:২৫ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০১:৩৭ এএম
অনলাইন সংস্করণ

ইয়েমেনের হাদরামাউতে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত

বিমান হামলার পর ইয়েমেনের দক্ষিণ বন্দর মুকাল্লা | ছবি : সংগৃহীত
বিমান হামলার পর ইয়েমেনের দক্ষিণ বন্দর মুকাল্লা | ছবি : সংগৃহীত

পূর্ব ইয়েমেনের হাদরামাউত প্রদেশের সাইইউন শহরে সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে বিচ্ছিন্নতাবাদী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর আরও এক সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার দিবাগত গভীররাতে (০৩ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, সরকারি বাহিনীর অন্তর্ভুক্ত ‘হোমল্যান্ড শিল্ড’ সেনাদের সঙ্গে এসটিসি সদস্যদের মধ্যে সাইইউনে এ সংঘর্ষ হয়। আহতদের শহরের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এর আগে, একই দিনে প্রদেশটিতে এসটিসির যোদ্ধা ও তাদের অবকাঠামো লক্ষ্য করে সৌদি আরব বিমান হামলা চালায়। এসব হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হন বলে দাবি এসটিসির।

গোষ্ঠীটির ওয়াদি হাদরামাউত ও হাদরামাউত মরুভূমি অঞ্চলের প্রধান মোহাম্মদ আব্দুলমালিক জানান, এসটিসির আল-খাসাহ ক্যাম্প লক্ষ্য করে এ বিমান হামলা চালানো হয়।

তার আগে, সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনী হাদরামাউতের নিয়ন্ত্রণ নিতে অভিযান শুরু করে।

হাদরামাউত প্রদেশের গভর্নর বলেছিলেন, বিচ্ছিন্নতাবাদীদের সরিয়ে দিয়ে সামরিক অবকাঠামোর নিয়ন্ত্রণ নিতে তারা ‘শান্তিপূর্ণ’ অভিযান পরিচালনা করবেন।

তবে এসটিসির এক কর্মকর্তা দাবি করেছেন, শান্তিপূর্ণ অভিযানের ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই সৌদি আরব বিমান হামলা চালিয়েছে।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ৫৪টি হারানো মোবাইল ফোন উদ্ধার

আবেগঘন পোস্টে ভক্তদের যে বার্তা দিলেন মেসি

সড়কে হাঁটু পানি, কচুগাছ লাগিয়ে প্রতিবাদ স্থানীয়দের

অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতি, নগদ টাকা-স্বর্ণালংকার লুট

হাসপাতালের পার্কিং না থাকলে কঠোর ব্যবস্থা: সিডিএ চেয়ারম্যান

দাবির প্রেক্ষিতে নয়, দায়িত্ববোধ থেকেই উন্নয়ন করছি: সিসিক প্রশাসক

বাড়ছে করতোয়ার পানি, আতঙ্কে আশ্রয়ণের শতাধিক পরিবার

একাধিকবার প্রবেশের সুযোগ দিয়ে ১ বছরের ওমরাহ ভিসা চালু করল সৌদি আরব

জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ

আমরা একসঙ্গে ছিলাম, আছি এবং একসঙ্গেই থাকব: প্রধানমন্ত্রী

১০

ডিবির হাতে গ্রেপ্তার ভাইরাল সেই রুনা 

১১

ভরা মৌসুমেও ইলিশের আকাল, কারণ খুঁজতে মাঠে বিশেষজ্ঞ দল

১২

বিশ্বকাপ ট্রফি হাতে দেশে ফিরল স্পেন, মাদ্রিদে লাখো মানুষের ঢল

১৩

ইউক্রেনে বাণিজ্যিক জাহাজে হামলা, ৪ ভারতীয় নাবিক নিহত

১৪

রক্ত, আতঙ্ক আর দীর্ঘশ্বাসে লেখা ২১ জুলাই: যে দিন সাভারের আকাশ ভারী হয়েছিল কান্নায়

১৫

সংশোধন নয়, সংস্কারের মধ্যে দিয়ে নতুন সংবিধানের কথা বলেছিলাম আমরা : আখতার হোসেন 

১৬

নিবন্ধন পেল বাংলা পোস্ট

১৭

স্বৈরাচার বিতাড়িত হওয়ার পর ‘গুপ্তবাহিনী’ ধীরে ধীরে আত্মপ্রকাশ করে: প্রধানমন্ত্রী

১৮

গ্যাসের তীব্র সংকটের কারণ জানাল তিতাস

১৯

ডেঙ্গুর আর্থিক ক্ষতি বছরে ৫ হাজার কোটি টাকা: ডা. মোসলেহ উদ্দীন

২০
X