কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৬ এএম
আপডেট : ০৩ জানুয়ারি ২০২৬, ০৩:১৭ এএম
অনলাইন সংস্করণ

হাদরামাউতে তীব্র সংঘর্ষ চলছে : এসটিসির সামরিক মুখপাত্র

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি)-এর সামরিক মুখপাত্র মোহাম্মদ আল-নাকিব জানিয়েছেন, হাদরামাউত প্রদেশে এসটিসি ও সরকারি বাহিনীর অন্তর্ভুক্ত ‘হোমল্যান্ড শিল্ড’ সেনাদের মধ্যে তীব্র সংঘর্ষ চলছে।

বাংলাদেশ টাইম শুক্রবার দিবাগত রাত ৩টার দিকে (০৩ জানুয়ারি) আল জাজিরাকে দেওয়া বক্তব্যে তিনি বলেন, হাদরামাউতে চলমান অভিযানে সৌদি আরবের যুদ্ধবিমান সক্রিয়ভাবে অংশ নিচ্ছে এবং এসব বিমান হামলায় বেসামরিক স্থাপনাও লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

এসটিসির সামরিক মুখপাত্রের দাবি, সৌদি বিমান হামলায় পূর্ব ইয়েমেনের হাদরামাউত প্রদেশে আল-কাতান স্কুলসহ বিভিন্ন আবাসিক এলাকা বোমাবর্ষণের শিকার হয়েছে।

তিনি আরও বলেন, চলমান সংঘর্ষে এসটিসি বাহিনী ‘চরম সাহসিকতার সঙ্গে’ লড়াই করছে। একই সঙ্গে তিনি সরকারি বাহিনীর ‘হোমল্যান্ড শিল্ড’ সেনারা হাদরামাউতের ফার্স্ট মিলিটারি রিজিয়নের নিয়ন্ত্রণ নিয়েছে—এমন খবর অস্বীকার করেন।

এদিকে সবশেষ পাওয়া খবর অনুযায়ী (রাত ৩টা পর্যন্ত), হাদরামাউতের সাইইউন শহরে সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষে এসটিসির আরও এক সদস্য নিহত হয়েছেন। তার আগে, একই দিনে প্রদেশটিতে এসটিসির যোদ্ধা ও তাদের অবকাঠামো লক্ষ্য করে সৌদি আরব বিমান হামলা চালায়। এসব হামলায় অন্তত সাতজন নিহত এবং ২০ জন আহত হন বলে দাবি এসটিসির।

কালবেলা/এটিআর
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফাইনালে হারার ‘কষ্ট’ নিয়ে এবার মুখ খুললেন ম্যাক অ্যালিস্টার

এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ডস পেল এটেক

সম্পদের তথ্য গোপন: সাবেক উপজেলা চেয়ারম্যানের ৭ বছরের কারাদণ্ড

স্কুল থেকে অপহৃত ৭ বছরের শিশু পুলিশের অভিযানে উদ্ধার

ফ্রি খাদ্য কর্মসূচির বাজেট ২ বিলিয়ন ডলারের বেশি কমাল ইন্দোনেশিয়া

কান কামড়ে জখমের মামলার আসামি বিএনপি নেতার প্রকাশ্যে সমাবেশ

‘বিএনপিকে একচুল ছাড় নয়’, ফেসবুকে কেন বললেন রনি

ইরানের শান্তি আলোচনার আন্তরিকতা নিয়ে প্রশ্ন যুক্তরাষ্ট্রের

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৪৬

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

১০

‘৩০ শতাংশ না দিলে প্রকল্প নয়’—ঘুড়কা ইউপির প্যানেল চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

১১

সন্দেহজনক কার্গো জাহাজ জব্দ করল দক্ষিণ কোরিয়া

১২

গাজীপুরে হাজীর মাজার বস্তিতে পুলিশের অভিযান

১৩

মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু

১৪

ময়মনসিংহে প্রতারক হরিদাস চন্দ্রের বিরুদ্ধে মানববন্ধন

১৫

ভিডিও বিতর্কে গাজী নজরুলকে কড়া ভাষায় আক্রমণ জামায়াত এমপি এনামুলের

১৬

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন শেষ ৩১ জুলাই

১৭

‘তাদের উচ্ছ্বাস আমার পুরো দিনটাকে আনন্দময় করে তুলল’

১৮

ফের পিছিয়ে উত্তর কোরিয়ার কাতারে বাংলাদেশের পাসপোর্ট

১৯

৩০০ তরুণ-তরুণীকে চাকরি দেবে বেসরকারি সংস্থা, বেতন ১৮ হাজার

২০
X