বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৭:১৪ পিএম
অনলাইন সংস্করণ

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে নির্মাতাদের উদ্বেগ

নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে নির্মাতাদের উদ্বেগ

নারী ও শিশুর প্রতি চলমান সহিংসতা, নির্যাতন ও ধর্ষণের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। সংগঠনটি নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।

সম্প্রতি দেশে নারী ও শিশুর প্রতি সহিংসতা ও ধর্ষণের ঘটনা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বর্বর ও নির্মমভাবে সংঘটিত এসব অপরাধ জাতির বিবেককে নাড়া দিয়েছে। বিশেষত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে হেনস্তার ঘটনা প্রমাণ করে যে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও নারীরা নিরাপদ নন।

নারী ও শিশু নির্যাতন দেশের সামাজিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই সরকার ও প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়, যেন তারা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করে এবং নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ পরিবেশ তৈরি করতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে।

এ নিয়ে সাধারণ জনগণও বিক্ষুব্ধ। সামাজিক মাধ্যমে প্রতিবাদের ঝড় বইছে, নারীরা বিক্ষোভ ও সমাবেশ করছে। এবার তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন দেশীয় নাট্য নির্মাতারাও।

মঙ্গলবার (১১ মার্চ) দুপুর ১২টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেন নির্মাতারা। এই আয়োজনের নেতৃত্ব দেয় ডিরেক্টরস গিল্ড বাংলাদেশ। এতে উপস্থিত ছিলেন শহীদুজ্জামান সেলিম, প্রীতি দত্ত, জিয়াউদ্দিন আলম, চয়নিকা চৌধুরীসহ আরও বেশ কয়েকজন নাট্য নির্মাতা।

প্রতিবাদ কর্মসূচিতে নির্মাতারা বলেন, ‘নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধে সরকারের কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সমাজে এই অপরাধ আরও বৃদ্ধি পাবে।’

এই প্রতিবাদ কর্মসূচির মাধ্যমে নাট্য নির্মাতারা নারী ও শিশু নির্যাতন বন্ধে সমাজের সব স্তরের মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X