বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ মার্চ ২০২৫, ০৩:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

আবারও নতুনের সঙ্গে জুটি বাঁধলেন আসিফ আকবর

আবারও নতুনের সঙ্গে জুটি বাঁধলেন আসিফ আকবর

বাংলা গানের যুবরাজ আসিফ আকবর। দুই দশকেরও বেশি সময় ধরে বাংলা গানে আধিপত্য বিস্তার করে চলেছেন। দীর্ঘ এই ক্যারিয়ারে আসিফকে বরারবই দেখা গেছে নতুন শিল্পীদের সাথে জুটিবদ্ধ হয়ে গান করতে। তার সাথে দ্বৈত গান গেয়ে অনেক নারী শিল্পী হয়েছেন সঙ্গীতের অনেক তারকা।

সেই ধারাবাহিকতায় এবার আসিফ আকবর জুটি বাঁধলেন আরেক নতুনের সাথে। সঙ্গীতের আকাশে এই তারার নাম জ্যোতি। কুমিল্লার মেয়ে জ্যোতি ‘ধ্রুব মিউজিক আমার গান’ প্রতিযোগিতার একজন বিজয়ী।

তাদের নতুন এই দ্বৈত গানের শিরোনাম ‘তুমি শুধু তোমারই মতো’। মেহেদী হাসান লিমনের কাব্যমালায় সুর দিয়েছেন নাজির মাহমুদ। আর সঙ্গীতায়োজনে ছিলেন মুশফিক লিটু। ইয়ামিন ইলানের ভিডিও পরিচালনায় জ্যোতির সঙ্গে মডেল হয়েছেন তারেক জামান। আছে আসিফ আকবরের উপস্থিতিও। নতুন এই সঙ্গীতশিল্পী ও গান সম্পর্কে আসিফ আকবর বলেন, জ্যোতি আমার কুমিল্লার মেয়ে। ওখান থেকেই জানাশোনা। অসম্ভব মেধাবী সে। একই সাথে নাচ, গান ও অভিনয়ে পারদর্শী। ওর চমৎকার গায়কী আমাকে মুগ্ধ করে। আমার বিশ্বাস ও একদিন বাংলা সঙ্গীতের আকাশে জ্বলজ্বলে তারা হবে।

আসিফ আকবরের সঙ্গে গাইতে পেরে উচ্ছ্বসিত জ্যোতি জানালেন, নতুন হিসেবে বাংলা গানের যুবরাজের সঙ্গে এতো চমৎকার গান করতে পারা আমার কাছে স্বপ্ন এবং সৌভাগ্যের। যার গান শুনে বেড়ে ওঠা, তার সাথেই গান করা অন্তহীন আনন্দের। তবে এই গানের সঙ্গে সংশ্লিষ্ট সকলেই গুণীজন। আশা করছি গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে।

রেট্রো মিউজিকের ব্যানারে নির্মিত এই গানটি প্রকাশ পেয়েছে আসিফ আকবরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X