বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৫, ০৯:৩৩ পিএম
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়ায় প্রিয়া ঝড়

প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। ছবি : সংগৃহীত
প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। ছবি : সংগৃহীত

আবারও সোশ্যাল মিডিয়ার ঝড় তুললেন দক্ষিণী সেনসেশন প্রিয়া প্রকাশ ওয়ারিয়ার। একটুখানি চোখের ইশারায় যিনি একসময় পুরো দেশ মাত করেছিলেন, এবার ফের আলোচনায় এসেছেন ‘রেট্রো’ সিনেমার ‘কানিমা’ গানে তার ঝড় তোলা নাচের কারণে। গুড ব্যাড আগলি সিনেমার ভাইরাল নাচের রেশ কাটতে না কাটতেই প্রিয়া যেন আরও একবার প্রমাণ করলেন, তিনি শুধু ট্রেন্ড নন, তিনি একজন ট্রেন্ড-সেটার।

সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ইনস্টাগ্রাম স্টোরিতে দেখা যায়, প্রিয়া ও তার এক বন্ধু মিলে মজা করে নাচ করছেন ‘কানিমা’ গানে। মূলত এই গানটিতে প্রথম নেচেছিলেন অভিনেত্রী পূজা হেগড়ে। আর এই গানেই প্রিয়া মজাদার ভঙ্গিতে পূজার নাচের আইকনিক মুদ্রাগুলো আবারও রিক্রিয়েট করেছেন। গানটির পটভূমি একটি প্রাণবন্ত বিয়ের দৃশ্যের। এ গানের সঙ্গীত পরিচালনা ও কণ্ঠ দিয়েছেন সান্থোষ নারায়ণন।

রেট্রো সিনেমাটি চলতি বছরের ১ মে,প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে। এই প্রথমবারের মতো পরিচালক কার্তিক সুব্রাজের সঙ্গে কাজ কাজ করেছেন দক্ষিণী অভিনেতা সুরিয়া।

প্রিয়াকে সবশেষ দেখা যায়, গুড ব্যাড আগলি সিনেমায়, যেখানে তিনি কাজ করেছেন অজিত কুমারের সঙ্গে। ছবিটি পরিচালনা করেছেন আধিক রবিচন্দ্রন। অ্যাকশন ধাঁচের এই সিনেমায় আরও অভিনয় করেছেন তৃষা কৃষ্ণান, সিমরান, অর্জুন দাশসহ অনেকে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কানাডায় মসজিদের ইমামের ওপর হামলা

২০০ বছরে প্রকৃতির সঙ্গে মানুষের সংযোগ কমেছে ৬০ শতাংশ: গবেষণা

‘ইতিহাস সাক্ষী আওয়ামী লীগ ইসলাম ও দেশের চিরশত্রু’

লেবাননে ইসরায়েলি সেনা নিহত, হামলায় আহত আরও ১৩

রাজধানীতে আজ কোথায় কী

শেষ ১০ মিনিটে যা হলো, বিশ্বাস করাই কঠিন!

বিশ্ব বাবা দিবস আজ

২১ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

তীব্র তাপে ফ্রান্সে বছরে সাড়ে ৫ হাজার মানুষের মৃত্যু

কুরাসাও গোলরক্ষকের সামনে নিরুপায় ইকুয়েডর

১০

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

১১

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১২

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

১৩

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

১৪

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

১৫

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

১৭

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৮

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

১৯

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

২০
X