কালবেলা ডেস্ক
প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

জীবনসঙ্গী খুঁজছেন তামান্না

অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত
অভিনেত্রী তামান্না ভাটিয়া। ছবি : সংগৃহীত

দক্ষিণী ও বলিউড সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। কয়েক মাস আগে তিনি তার পুরোনো প্রেমিক, বলিউড অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে প্রেমের সম্পর্ক শেষ করেছেন। আলাদা হলেও একসময়ের এই জনপ্রিয় জুটি কখনো একে অপরের প্রতি কটূক্তি করেননি। এ ছাড়া তাদের বিচ্ছেদের সঠিক কারণ নিয়েও এখন পর্যন্ত দুজনের কেউই মুখ খোলেননি।

প্রেমের জীবনে আপাতত ইতি টানলেও অভিনয়ে তামান্না ভাটিয়া এখনো দুর্দান্ত সময় কাটাচ্ছেন। এরই মধ্যে তিনি নতুন এক ইঙ্গিত দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে জীবনসঙ্গী হিসেবে আরও ভালো হতে চান। এই বক্তব্যের মাধ্যমে কি তামান্না ভাটিয়া পরোক্ষভাবে তার ও বিজয় ভার্মার সম্পর্কের শেষের বিষয়টি প্রমাণ দিয়েছেন, তা আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

দুজনের ঘনিষ্ঠ একটি সূত্রের দাবি, বিজয় ভার্মা ও তামান্না ভাটিয়ার মধ্যে বিয়ে সংক্রান্ত মতপার্থক্য ছিল। অভিনেত্রী বিয়ে করে স্থায়ীভাবে জীবন গড়তে চাইছিলেন, কিন্তু বিজয় তখনই বিয়ে করতে রাজি ছিলেন না। বিচ্ছেদের পর অভিনেতার নতুন সম্পর্ক নিয়েও জল্পনা সৃষ্টি হয়েছে।

বিচ্ছেদজনিত যন্ত্রণা সামলে উঠতেও রীতিমতো কষ্ট পেতে হচ্ছে তামান্না ভাটিয়াকে। তবে ভালোবাসার ওপর তার আস্থা হারায়নি। এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। এই খোঁজেই রয়েছি।’

তামান্না আরও বলেন, ‘আমার সঙ্গে থাকা মানুষটার যেন মনে হয়, সে গত জীবনে অনেক পুণ্য করেছে, তাই আমি তাকে পেয়েছি। জানি না সেই সুখী পুরুষটি কে হবেন, তবে আমি নিজেকে আরও ভালো করার চেষ্টা করছি।’

তথ্যসূত্র : টিভি নাইন

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে

সরিষাবাড়ী পৌরসভায় তীব্র পানি সংকট, বিপর্যস্ত জনজীবন

সরকারি খালে ৫৮ অবৈধ বাঁধ, স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে অপসারণ ৯

গায়ানায় ফেরি দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪১

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

ফিফা সভাপতি ইনফান্তিনোকে জাতিসংঘের মহাসচিব পদে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

১০

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

১১

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

১২

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

১৩

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১৪

টিভিতে আজকের যত খেলা

১৫

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১৬

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৭

স্বর্ণের আজকের বাজারদর

১৮

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৯

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২০
X