বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ মে ২০২৫, ১২:৩১ পিএম
আপডেট : ০৮ মে ২০২৫, ০৫:২৪ পিএম
অনলাইন সংস্করণ

শামীম নিজের দোষ ঢাকতে অপবাদ দিচ্ছেন: অহনা 

শামীম নিজের দোষ ঢাকতে অপবাদ দিচ্ছেন: অহনা 

কদিন ধরেই মিডিয়ার আলোচিত নাম শামীম হাসান সরকার। নাটকের শুটিং সেটে সহশিল্পীর সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। ওই নারী শিল্পীর অভিযোগের পর তোপের মুখে শামীম।

এদিকে এক সাক্ষাৎকারে অহনা নাম উল্লেখ না করে তার সাবেক প্রেমিক সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছিলেন। কেউ কেউ ধরেই নিয়েছিলেন অহনার সেই সাবেক আর কেউ নন শামীম।

অহনার বক্তব্যের পর শামীম বলেছিলেন, ওই ব্যক্তি তিনি নন। তবে সেই প্রেমিক কে, শামীম তখন নাম না বললেও মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেই ফেললেন।

শামীম জানান, অহনার সঙ্গে সম্পর্ক ছিল বরবাদ পরিচালক মেহেদী হাসান হৃদয়ের।

তিনি আরও বলেন, মেহেদীর সঙ্গে অহনার ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি। ওই সময়েও মেহেদীর সঙ্গে সম্পর্কে ছিল অহনার। আমার কারণেই ওর সঙ্গে সম্পর্ক টেকে নাই।

এদিকে সংবাদ সম্মেলনে অহনার ‘ডাবল টাইমিং’ নিয়ে কথা বলে বেশ আলোচনার জন্ম দেন শামীম। অভিনেতার মন্তব্য ঝড় তুলেছে নেটদুনিয়ায়।

বিষয়টি নিয়ে ফেসবুকে অহনা লিখেছেন, ‘ডাবল টাইমিং’? আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতেই কি এমন অপবাদ দিয়েছেন?’

এছাড়া অহনাকে জড়িয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ জানিয়ে অভিনেত্রী আরও লিখেছেন, ‘যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না।’

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেতা শামীম হাসান সরকারের বিরুদ্ধে সম্প্রতি অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া বেশ কিছু গুরুতর অভিযোগ তোলেন। মাদক সেবন, শুটিং সেটে অশালীন আচরণসহ নানা কারণ উল্লেখ করেন তিনি। ওঠে যৌন হেনস্তা ও ধর্ষণের হুমকির অভিযোগও। যদিও প্রিয়াঙ্কা প্রিয়ার এসব অভিযোগ মিথ্যা বলে দাবি করেছেন শামীম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X