বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১০:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

শেষবারের মতো সতর্ক, ক্ষমা চাইলেন শামীম

শেষবারের মতো সতর্ক, ক্ষমা চাইলেন শামীম

বেশ কিছুদিন ধরে বিতর্কিত কর্মকাণ্ড নিয়ে আলোচনার কেন্দ্রে ছিলেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা শামীম হাসান সরকার। অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগের সূত্র ধরে শুরু হয় এই বিতর্ক, যার রেশ গিয়ে পৌঁছায় অভিনয় শিল্পী সংঘ পর্যন্ত। এ ঘটনায় শামীমকে সাংগঠনিক শৃঙ্খলা ও শিষ্টাচার ভঙ্গের দায়ে শেষবারের মতো সতর্ক করেছে অভিনয় শিল্পী সংঘ।

অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়ার অভিযোগে বিতর্ক শুরু হয়, যেখানে তিনি শামীমের বিরুদ্ধে গালিগালাজ ও ধর্ষণের হুমকির মতো গুরুতর অভিযোগ আনেন। এই অভিযোগের পর ইন্ডাস্ট্রির আরও কয়েকজন নারী অভিনয় শিল্পী শামীমের আচরণের বিষয়ে মুখ খোলেন। বিষয়টি গুরুত্ব পায় অভিনয় শিল্পী সংঘেও। পরে সংগঠনটির মধ্যস্থতায় উভয়পক্ষের মধ্যে আলোচনা হয় এবং বিষয়টির একটি আপাত সমাধান হয়। আলোচনার প্রেক্ষিতে শামীম হাসান সরকার তার আচরণের জন্য ক্ষমা চান।

বৃহস্পতিবার রাতে অভিনয় শিল্পী সংঘ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করে। সেখানে শামীমকে বলতে শোনা যায় : “অভিনেত্রী প্রিয়াঙ্কার সঙ্গে একটি খারাপ অভিজ্ঞতা হয়েছে আমার। আমি বাজে ব্যবহার করেছি, গালিগালাজ করেছি। আজ প্রিয়াঙ্কার সঙ্গে দেখা হয়েছে এবং তার কাছে দুঃখ প্রকাশ করেছি। আমি আমার ভুলের জন্য লজ্জিত।”

তিনি আরও বলেন, “হয়তো আমি আরও অনেককে কষ্ট দিয়ে থাকতে পারি। এজন্য সব নারী সহকর্মী ও ভক্ত-অনুরাগীদের কাছে দুঃখ প্রকাশ করছি। রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে কিছু বলেছি, যা বলা উচিত হয়নি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি- এমন আচরণ আর কখনো করব না। আমার কথা বা ব্যবহারে কেউ কষ্ট পেলে অনুরোধ করব, আমাকে ক্ষমা করবেন।”

অভিনয় শিল্পী সংঘ এক বিবৃতিতে জানায়, যেহেতু শামীম তাদের সদস্য, তাই সংগঠনের শৃঙ্খলা ও আচরণবিধি লঙ্ঘনের কারণে তাকে শেষবারের মতো সতর্ক করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযোগ প্রমাণিত হলে, গঠনতান্ত্রিক প্রক্রিয়ায় তার সদস্যপদ বাতিল করা হবে বলেও জানানো হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১০

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১১

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১২

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৩

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৪

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৫

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৬

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৭

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

১৮

ডেঙ্গুতে এক দিনে ২ নারীর মৃত্যু

১৯

ডিসি সারওয়ার প্রত্যাহার / মাজার ভক্তদের দাবি, ‘ওলির সঙ্গে বেয়াদবির খেসারত’

২০
X