বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৮ মে ২০২৫, ০২:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

দেশ ছেড়ে চলে যাবেন সালমান মুক্তাদির

সালমান মুক্তাদির। ছবি : সংগৃহীত
সালমান মুক্তাদির। ছবি : সংগৃহীত

জনপ্রিয় ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদিরকে ঘিরে আবারও আলোচনার ঝড় উঠেছে সামাজিক যোগাযোগমাধ্যমে। একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়— ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো।’ এই বক্তব্যে অনেকেই বিস্মিত হলেও, সালমান বলছেন— এটি আবেগ নয়, বরং বাস্তবতার নিরিখে নেওয়া একটি সিদ্ধান্ত।

সম্প্রতি একটি ইভেন্টে অংশ নিয়ে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন সালমান মুক্তাদির। সেখানে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা, ব্যক্তিগত আকাঙ্ক্ষা এবং দেশ নিয়ে ভাবনার কথা অকপটে তুলে ধরেন তিনি।

সালমান বলেন, ‘আমার আরও বড় হওয়ার শখ। আমার আকাঙ্ক্ষা অনেক বেশি। আমি বিশ্বাস করি, আল্লাহ যতদিন আমার সঙ্গে আছেন, আমি আরও বড় হব ইনশাআল্লাহ।’

বাংলাদেশ প্রসঙ্গে এই ইউটিউবার বলেন, ‘আমি এখন বাংলাদেশ নিয়ে এত কথা বলি, কারণ আমি এ দেশে থাকি। তবে যখন আমি এ দেশে থাকব না, তখন দেশের জন্য কথা বলার অধিকারটা আমার থাকবে না। তখন আমি আর দেশ নিয়ে কিছু বলব না।’

দেশ ছাড়ার বিষয়টি আবেগ নয়, বরং দীর্ঘদিনের পরিকল্পনার অংশ বলেই জানিয়েছেন সালমান। তার ভাষায়, ‘আমি বাংলাদেশ ছেড়ে চলে যাবো—এটাই আমার নতুন পরিকল্পনা। আমি অনেক আগেই বলেছি, যখন আমার সব শখ, স্বপ্ন পূরণ হয়ে যাবে, তখন আমি দেশ ছেড়ে বাইরে যাবো।’

তিনি আরও বলেন, ‘এখানে কোনো ইমোশনাল বিষয় নেই। বাস্তব দৃষ্টিকোণ থেকে চিন্তা করলে দেখবেন, বাইরের দেশে পরিবার বড় করা, পরিবেশ, জীবনযাত্রার মান—সব কিছুই ভালো। আমার ছোটবেলা থেকেই বিদেশ যাওয়ার ইচ্ছা ছিল। আমি অবশ্যই যাব। যদি দেশের জন্য কিছু করার সুযোগ থাকে, সেখান থেকেও করব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা আ.লীগের সভাপতিসহ ১১ নেতাকর্মী কারাগারে

বিদেশি পর্যটককে হয়রানি, কনটেন্ট ক্রিয়েটর আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়া ম্যাচ কখন? মোবাইলে দেখবেন যেভাবে

ধানমন্ডিতে আওয়ামী লীগের মিছিলের প্রস্তুতি, গ্রেপ্তার ১০

টানা ৪৫ দিন কলা খেলে শরীরে দেখা দিতে পারে যেসব পরিবর্তন

রোনালদো ‘ভক্ত’ হয়ে মেসিকে আটকাবেন আজ!

ইরানের যে সিদ্ধান্তে নিজেদের বিজয় দেখছেন জেডি ভ্যান্স

সংসদে তথ্যমন্ত্রী / বিটিভির আয় ৮ কোটি, ব্যয় ২৫৪ কোটি টাকা

নিখোঁজের ৬ দিন পর স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

অতি উৎসাহী হয়ে অনেকে অনেক কথা বলে, চৈতালীর সেই বক্তব্য প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী

১০

রাতে মুক্তিপণ দাবি, সকালে মিলল সেঁজুতির লাশ

১১

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্যকে হত্যায় আরও এক আসামি গ্রেপ্তার

১২

অস্ট্রিয়ার বিপক্ষে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা

১৩

প্রবাসী মামা-শ্বশুরকে নিয়ে ফেরার পথে প্রাণ গেল আব্দুল্লাহর

১৪

ফটোশুট নয়, যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় গুরুত্ব পাচ্ছে কূটনৈতিক অগ্রগতি

১৫

প্রবীণদের সুরক্ষায় সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ আইনমন্ত্রীর

১৬

আরমান-মুক্তির মনোনয়নপত্র জমা দিলেন বাপ্পারাজ

১৭

বেলজিয়ামের বিপক্ষে মানবপ্রাচীর আলিরেজার জীবনের ৫ চমকপ্রদ তথ্য

১৮

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদ নেতাদের সাক্ষাৎ

১৯

নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের ধরিয়ে দিলে পুরস্কার ঘোষণা

২০
X