বিনোদন ডেস্ক
প্রকাশ : ২০ মে ২০২৫, ০৫:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

আজন্ম এক নায়ক মনু মিয়া : খায়রুল বাসার

খায়রুল বাসার। ছবি : সংগৃহীত
খায়রুল বাসার। ছবি : সংগৃহীত

কিশোরগঞ্জের কবর খননকারী মনু মিয়ার প্রিয় ঘোড়াটি সম্প্রতি হত্যা করেছে দুর্বৃত্তরা। জীবনের বেশিরভাগ সময় বিনা পারিশ্রমিকে কবর খুঁড়ে যাওয়া এই মানুষটির সহচর ছিল লাল রঙের একটি ঘোড়া, যেটির পিঠে চেপেই তিনি মৃত্যুসংবাদ পেলেই ছুটে যেতেন কবরস্থানে। সেই ঘোড়াটির নির্মম মৃত্যুর খবর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ছুঁয়ে যায় জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসারকেও।

সোমবার রাতে একটি ভিডিও পোস্ট করে খায়রুল বাসার লেখেন, ‘মনু মিয়াকে আমি ঘোড়া কিনে দিতে চাই। ঘোড়া কিনে দেওয়ার বিনিময়ে আমার কবর খোঁড়া পর্যন্ত আল্লাহ ওনাকে বাঁচিয়ে রাখুন। কেউ যদি মনু মিয়ার সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করে দিতে পারেন, কৃতজ্ঞ থাকব।’

পরে হাসপাতালে চিকিৎসাধীন মনু মিয়ার সঙ্গে দেখা করতে যান বাসার। দীর্ঘ সময় তার সঙ্গে কথা বলেন এবং সেই মুহূর্তের একটি ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেন। নিজের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আজ এক নায়কের সাথেই দেখা হলো আমার। আমি নিজ চোখে এক নায়ককেই দেখে আসলাম, বুক মেলালাম এক নায়কের সাথে! আজন্ম এক নায়ক মনু মিয়া।’

তিনি আরও লেখেন, ‘এই নায়কের গল্প বলব শিগগিরই। এটুকু বলি, মনু মিয়া অসহায় না—বরং অসহায়ের সহায় হয়ে ওঠার প্রচণ্ড শক্তি আছে তার। এই দিশাহীন সমাজে এক আদর্শের নাম মনু মিয়া।’

এদিকে মনু মিয়া জানিয়েছেন, ঘোড়ার মৃত্যুতে তার কোনো অভিযোগ নেই। তিনি বলেন, ‘ওটা আমার সন্তানের মতো ছিল। আল্লাহর ইচ্ছায় চলে গেছে। আমি কারও কাছ থেকে কিছু চাই না, শুধু দোয়া চাই।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুমারখালী-খোকসায় থাকতে হলে বিএনপি নেতাদের কথা শুনতে হবে: পুলিশকে এমপি ফরিদা

বাংলাদেশের কাছেও ৭ গোল খেয়েছিল ব্রাজিল!

পোল্যান্ডের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ফেরত দিলেন জেলেনস্কি

বিটিআইয়ের সিইও হিসেবে যোগ দিলেন মাহবুবুর রহমান

প্রথমার্ধেই জাপানের দাপট, বিশ্বকাপ থেকে বিদায়ের শঙ্কায় তিউনিসিয়া

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ঝটিকা মিছিলের চেষ্টা, আটক ১০

‘সবার আগে পরিবার’  / ইরানের বিপক্ষে ম্যাচের আগেই বেলজিয়াম শিবিরে দুঃসংবাদ

এমপি হানজালাকে চিড়িয়াখানায় রাখা হোক: রাশেদ খাঁন 

মাদক সেবনের ভিডিও ভাইরাল, বিএনপি নেতাকে অব্যাহতি

মাদরাসা ছাত্রীকে নিয়ে উধাও শিক্ষক

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মারা গেছেন

১২

গোলের আনন্দ থেকে সবুজের বার্তা: বিশ্বকাপ ঘিরে ব্যতিক্রমী উদ্যোগ

১৩

কুমিল্লা বিসিকে তৈরি হচ্ছিল অবৈধ ওষুধ, মালিক আটক

১৪

লন্ডনে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৩

১৫

সোমবার পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

১৬

দাম কমার পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

১৭

ছাগল উদ্ধারে গিয়ে নিহত ৪: পরিবারের পাশে আইসিটি মন্ত্রী

১৮

ভাঙল রেকর্ড, ব্রাজিলকেও ছাড়িয়ে গেল নেদারল্যান্ডস

১৯

২১ জুন / আজকের নামাজের সময়সূচি

২০
X