বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ মে ২০২৫, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ে করছেন মারিয়া মিম

বিয়ে করছেন মারিয়া মিম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী ও বাংলাদেশি বংশোদ্ভূত স্পেনপ্রবাসী মডেল-অভিনেত্রী মারিয়া মিম আবারও জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছেন। বিচ্ছেদের ছয় বছর পর তিনি নতুন সম্পর্কে জড়িয়েছেন এবং সামনে বিয়ের পরিকল্পনার কথাও জানিয়েছেন।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন মারিয়া, যেখানে তিনি প্রেমিকের পরিচয় না দিয়েও তাকে ‘আমার ভালোবাসা’ বলে উল্লেখ করেন। ভিডিওটি মুহূর্তেই নেটিজেনদের দৃষ্টি কাড়ে। এক সাক্ষাৎকারে এ বিষয়ে খোলামেলা কথা বলেন তিনি। মারিয়া জানান, হ্যাঁ, আমি প্রেম করছি। তবে সে মিডিয়ার কেউ না, একজন সাধারণ মানুষ। আমরা শিগগিরই বিয়ের পরিকল্পনা করছি।

মারিয়া মিম ও সিদ্দিকুর রহমানের বিয়ে হয়েছিল ২০১২ সালে। তাদের সংসারে আসে একমাত্র সন্তান আরশ হোসেন। তবে ২০১৮ সালের দিকে মারিয়ার শোবিজে কাজ করার আগ্রহ থেকেই শুরু হয় দাম্পত্যে টানাপোড়েন, যা ২০১৯ সালে গিয়ে বিবাহ বিচ্ছেদে গড়ায়।

সাবেক স্বামী সিদ্দিককে নিয়ে প্রশ্ন করা হলে মারিয়া বেশ কঠোর প্রতিক্রিয়া জানান। তার ভাষায়, সিদ্দিক এখন আমার প্রাক্তন, তিনি পর-পুরুষ। ডিভোর্সের পর তার সঙ্গে দেখা করাও পাপ। তাই দয়া করে আমাকে আর তার সঙ্গে জড়াবেন না।

এদিকে, সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫-এ অশ্লীলতার অভিযোগ তুলে যেসব তারকাকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে, সেই তালিকায় রয়েছে মারিয়া মিমের নামও। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, সেই আইনজীবী শুধু ভাইরাল হতে চায়, অন্য কিছু নয়। আমি চাইলে তার বিরুদ্ধে মানহানির মামলা করতে পারি।

বর্তমানে মারিয়া মিম স্পেনে অবস্থান করছেন এবং অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও যুক্ত রয়েছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাজমুলের মরদেহ পুড়িয়ে কয়লা বানাতে চেয়েছিল খুনিরা

মেসির রেকর্ড ভেঙে লিনেকারের পাশে হ্যারি কেইন

ক্যানসারের সঙ্গে লড়াই, হাসপাতালে ভর্তি ব্রাজিলের বিশ্বকাপজয়ী কোচ 

নবম পে স্কেলের খসড়া চূড়ান্ত, বেতন-ভাতা-পেনশনে বড় পরিবর্তন

শরীয়তপুরে মহাসড়কে ছাত্রলীগের ঝটিকা মিছিল

৯৫তম মিনিটের গোলে পানামাকে হতাশায় ডুবাল ঘানা

ফ্ল্যাটে নারীর গলাকাটা মরদেহ, স্বামী পলাতক

ক্রিকেটার নাঈম হেনস্তা ঘটনায় পাঁচ দিনেও মামলা হয়নি

নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

বগুড়ায় ইডিসিএলে ভ্যাকসিন প্ল্যান্ট স্থাপনের ঘোষণা

১০

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারক সই, যুদ্ধ অবসানের ঘোষণা

১১

আজকের নামাজের সময়সূচি

১২

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৩

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৪

সকাল ৯টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১৫

ইংল্যান্ডের দারুণ শুরু

১৬

ভারতে পাচার ৬ বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটে ফেরত

১৭

ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত

১৮

আর্জেন্টিনা বিজয়ী হওয়ায় মাথা ন্যাড়া করলেন ব্রাজিলের সমর্থক

১৯

সীমান্তের শূন্যরেখায় অনিশ্চয়তায় ৯টি প্রাণ

২০
X