রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৮:০৭ পিএম
অনলাইন সংস্করণ

আইজ অন’এর নতুন সংযোজন ‘স্ট্রেইট কাট তুষার’

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

দেশের নতুন ডিজিটাল প্ল্যাটফর্ম ‘আইজ অন’ যাত্রা শুরু করেছে সাহসী ও বৈচিত্র্যপূর্ণ কনটেন্ট তৈরির স্বপ্ন নিয়ে। সাত দিনে ৭টি শো এবং একটি বিশেষ শো, এই লক্ষ্যকে সামনে রেখে প্ল্যাটফর্মটি ইতোমধ্যে নির্মাণ করেছে একাধিক আকর্ষণীয় অনুষ্ঠান।

এই তালিকায় রয়েছে কিংবদন্তি অভিনেতা আলমগীরের আত্মকথামূলক পডকাস্ট ‘আমি আলমগীর’, অভিনেতা সোহেল রানার ‘আমি সোহেল রানা’, সাংবাদিক সৈকত সালাহউদ্দিনের ‘উইথ সৈকত সালাহউদ্দিন’ এবং সেলিব্রিটি ফোকাসড পডকাস্ট ‘স্টার ডায়েরি’। শিগগিরই আসছে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের প্রথম পডকাস্ট ‘আঁখির গল্প’।

এই ধারাবাহিকতায় নতুন করে যুক্ত হলো আরও একটি সেলিব্রিটি পডকাস্ট শো ‘স্ট্রেইট কাট তুষার’। এই শো'র হোস্ট হিসেবে থাকছেন দেশের জনপ্রিয় বিনোদন সাংবাদিক তুষার আদিত্য, যিনি দীর্ঘ ৩৩ বছর ধরে সাংবাদিকতায় যুক্ত। তিনি দুই বছর ‘ছায়াছন্দ’ পত্রিকার ডিজিটাল ভার্সনের হোস্ট হিসেবে সফলভাবে কাজ করেছেন।

এবার আইজ অন-এর স্টুডিও থেকে তিনি হাজির হচ্ছেন তার অভিজ্ঞতা ও গভীর অন্তর্দৃষ্টির আলোকে বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে খোলামেলা আলোচনা করতে।

‘স্ট্রেইট কাট তুষার’ শো'টি প্রচার শুরু হচ্ছে এই সোমবার রাত ১০টায় ‘আইজ অন’-এর ইউটিউব চ্যানেলে। প্রতি সপ্তাহে সোমবার রাত ১০টায় থাকছে এই অনুষ্ঠানের নতুন পর্ব।

শো'র প্রথম পর্বে অতিথি হিসেবে থাকছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী, মডেল ও লাক্স সুপারস্টার কুসুম শিকদার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১০

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১১

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১২

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৩

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৪

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৫

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৬

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

১৭

কালবেলায় সংবাদ প্রকাশ  / স্কুলে যাতায়াতে শিক্ষার্থীদের জন্য নৌকার ব্যবস্থা করলেন সংসদ সদস্য

১৮

‘ভবিষ্যতে সফল হতে প্রযুক্তিগত দক্ষতার বিকল্প নেই’

১৯

রুহুল আমীন রাজুর গল্প : লাশ কাটা ঘর   

২০
X