বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৫, ০৫:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

সঞ্জয়ের শেষকৃত্যের পর কারিশমাকে ঘিরে সমালোচনার ঝড়

সঞ্জয়ের শেষকৃত্যের পর কারিশমাকে ঘিরে সমালোচনার ঝড় । ছবি : সংগৃহীত
সঞ্জয়ের শেষকৃত্যের পর কারিশমাকে ঘিরে সমালোচনার ঝড় । ছবি : সংগৃহীত

১২ জুন লন্ডনের একটি পোলো মাঠে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী এবং শিল্পপতি সঞ্জয় কাপুরের। সাত দিন পর দিল্লিতে সম্পন্ন হয় তার শেষকৃত্য। তবে সেই আয়োজনের পর কারিশমার একটি মুহূর্তের হাসিকে কেন্দ্র করে নেটদুনিয়ায় শুরু হয়েছে তীব্র বিতর্ক।

বৃহস্পতিবার, দিল্লিতে সঞ্জয়ের শেষকৃত্যে দুই সন্তান সামাইরা ও কিয়ানকে নিয়ে উপস্থিত ছিলেন কারিশমা কাপুর। কিন্তু শেষকৃত্য শেষ করে মুম্বাই ফেরার পথে বিমানবন্দরে ক্যামেরাবন্দি হন তিনি। মুখে হালকা হাসি, পাশে ছেলেমেয়েরা, এই স্বাভাবিক মুহূর্তটাই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়।

তারপরই প্রশ্ন ছুড়ে দেন নেটিজেনরা ‘শেষকৃত্য থেকে ফেরার পর কারও মুখে এমন হাসি কীভাবে আসে?’ কেউ কেউ কটাক্ষ করে লেখেন, ‘সম্পত্তির ভাগ নিতে গিয়েছিলেন কারিশমা!’

অন্যদিকে, সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া কাপুর যেন এখনো মানতে পারছেন না স্বামীর চলে যাওয়া। শেষকৃত্যের সময় কান্নায় ভেঙে পড়েন তিনি। চোখমুখ লাল হয়ে যায়, আর বারবার চোখ মুছতে দেখা যায় তাকে। পাশে থাকা আত্মীয়রা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও প্রিয়ার শোক যেন কিছুতেই থামছিল না।

কারিশমার ছেলে কিয়ানও বাবার মরদেহ দেখে নিজেকে ধরে রাখতে পারেনি। কান্নায় ভেঙে পড়ে সে। একান্ত কাছের সূত্র জানায়, সেই মুহূর্তে উপস্থিত অনেকের চোখেই পানি এসেছিল।

আগামী ২২ জুন দিল্লির এক বিলাসবহুল হোটেলে অনুষ্ঠিত হবে সঞ্জয় কাপুরের স্মরণসভা। এখন প্রশ্ন, কারিশমা কি আবার ছেলেমেয়েদের নিয়ে সেখানে হাজির হবেন? আর প্রিয়া কাপুর কীভাবে সামলাবেন সেই আবেগঘন পরিস্থিতি?

সঞ্জয়ের মৃত্যুর পর শুধু এক ব্যক্তির প্রয়াণ নয়, জনতার চোখে ধরা পড়েছে এক ভাঙা সংসারের স্তব্ধ নাটক, যেখানে প্রাক্তন আর বর্তমান স্ত্রীর আবেগের বিপরীত চিত্র নিয়েই এখন সরগরম বলিউডপাড়া।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

ডিএমপির দুই থানায় নতুন ওসি

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১০

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১১

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১২

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৩

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৪

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

১৫

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১৬

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১৭

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১৮

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৯

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

২০
X