বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৭ জুন ২০২৫, ০৫:২২ পিএম
আপডেট : ২৭ জুন ২০২৫, ০৫:৫০ পিএম
অনলাইন সংস্করণ

ডিভোর্সের গুঞ্জনে মুখ খুললেন ঐশ্বরিয়া

ডিভোর্সের গুঞ্জনে মুখ খুললেন ঐশ্বরিয়া

সম্প্রতি টেলিভিশনের জনপ্রিয় দম্পতি নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মাকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিচ্ছেদের গুঞ্জনের পরিপ্রেক্ষিতে মুখ খুলেছেন অভিনেত্রী ঐশ্বরিয়া শর্মা। ইনস্টাগ্রাম স্টোরিতে দেওয়া এক পোস্টে তিনি এসব গুজবের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।

ঐশ্বরিয়া লিখেছেন, “আমি দীর্ঘদিন ধরে চুপ করে আছি, এর মানে এই নয় যে আমি দুর্বল। আমি শুধু শান্তি বজায় রাখছি।” তিনি আরও বলেন, “কিন্তু আপনারা কেউ কেউ এমন কিছু লিখছেন যা আমি কখনোই বলিনি। এমন কিছু প্রচার করছেন যা আমি সমর্থন করি না।”

তিনি জোর দিয়ে জানান, এ বিষয়ে তিনি কোনো সাক্ষাৎকার দেননি বা কোনো বিবৃতি কিংবা রেকর্ডিং প্রকাশ করেননি। তার ভাষায়, “আপনাদের কাছে যদি কোনো বাস্তব প্রমাণ, অডিও বা ভিডিও থাকে যাতে আমি এসব বলছি, তাহলে তা প্রকাশ করুন। না হলে আমার নামে খবর ছড়ানো বন্ধ করুন।”

এ অভিনেত্রী স্পষ্টভাবে উল্লেখ করেন, “আমার জীবন আপনাদের কনটেন্ট নয়। আমি চুপ থাকছি মানেই আপনারা যা খুশি তাই বলবেন, এমনটা নয়।”

নীল ভাট ও ঐশ্বরিয়া শর্মার পরিচয় ঘটে জনপ্রিয় টিভি সিরিয়াল ‘গুম হ্যায় কিসিসে পেয়ার মে’-এর সেটে। কাজ করতে গিয়েই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০২১ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের একসঙ্গে ‘বিগ বস ১৭’-এও দেখা গেছে, যা ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে।

সাম্প্রতিক সময়ে তাদের আলাদা থাকার গুঞ্জন সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কেউ কেউ বিভিন্ন অনির্ভরযোগ্য সূত্রের ভিত্তিতে তাদের সম্পর্কে ভাঙনের ইঙ্গিত দেন। এসব গুজবকেই ‘ভিত্তিহীন’ এবং ‘প্রচারের অপকৌশল’ হিসেবে অভিহিত করেছেন ঐশ্বরিয়া।

তার পোস্টে তিনি স্মরণ করিয়ে দেন- “কেউ যদি নীরব থাকে, তবে এর অর্থ এই নয় যে তার বলার মতো কিছু নেই।” ঐশ্বরিয়ার এই বক্তব্য বর্তমান ডিজিটাল যুগে সেলিব্রিটিদের গোপনীয়তা রক্ষার পক্ষে একটি স্পষ্ট বার্তা বলে মনে করছেন অনেকেই।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X