শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ জুলাই ২০২৫, ১২:২৪ পিএম
অনলাইন সংস্করণ

‘পঞ্চায়েত ৪’-এ চুম্বন দৃশ্য নিয়ে বিতর্ক: মুখ খুললেন সানভিকা

সানভিকা ও জিতেন্দ্র। ছবি : সংগৃহীত
সানভিকা ও জিতেন্দ্র। ছবি : সংগৃহীত

ওটিটি দুনিয়ায় তুমুল জনপ্রিয়তার শিখরে থাকা ‘পঞ্চায়েত’ সিরিজ এবার নতুন করে আলোচনার কেন্দ্রে। ফুলেরা গ্রামের সহজ-সরল প্রেমকথা অবশেষে এসে ঠেকেছে ঠোঁটের ছোঁয়ায়। চতুর্থ সিজ়নে রিঙ্কি ও অভিষেকের বহু প্রতীক্ষিত চুম্বন দৃশ্য দেখে একদিকে যেমন উচ্ছ্বসিত দর্শক, তেমনই পর্দার পেছনে রয়েছে অজানা এক অস্বস্তির গল্প। এদিকে রিঙ্কির ভূমিকায় অভিনয় করা সানভিকা এই রোমান্টিক দৃশ্যের অভিজ্ঞতা নিয়ে করলেন বিস্ফোরক মন্তব্য, জিতেন্দ্রের (জীতু) সঙ্গে চুমু দৃশ্যের অভিজ্ঞতা আদৌও নাকি আরামদায়ক ছিল না তার।

সিরিজটিতে দেখা যায়, সানভিকা গ্রামের মেয়ের চরিত্রে অভিনয় করলেও তিনি মনেপ্রাণে দৃঢ়চেতা। নিজের সিদ্ধান্ত নিজেই নিতে পারেন। অন্যদিকে, জিতেন্দ্র পরিশ্রমী পরোপকারী। কিন্তু প্রেমের ব্যাপারে ভীরু। সচিব অভিষেককে সাহস জুগিয়েছেন রিঙ্কিই। অভিষেকের সঙ্গে তিনটে সিজন ধরে প্রেমপর্বের পর সাহসী হলেন রিঙ্কি। চতুর্থ সিজনে দুবার চেষ্টার পর শেষমেশ চুম্বনের দৃশ্যে পৌঁছানোর সময় এসেছে তাদের।

এ বিষয়ে ভারতীয় এক গণমাধ্যমে সানভিকা জানান, নির্মাতারা চেয়েছিলেন এই সিজনে তার ও জিতেন্দ্রের চুমুর দৃশ্য থাক। প্রথমে অবশ্য এটা শুনেই নাকচ করে দেন সানভিকা। এমন একটা দৃশ্যে অভিনয় করবেন কি না, তা নিয়ে সিদ্ধান্ত নিতে দুদিন সময় নেন সানভিকা। যদিও নির্মাতারা কথা দেন, তারা দৃশ্যটা এমনভাবে শুট করবেন, যাতে কোনোভাবেই রুচিহীন না মনে হয়।

সানভিকা আরও বলেন, ‘‘আসলে দর্শকরা ‘পঞ্চায়েত’ পরিবার নিয়ে দেখেন। সেই কারণে ভাবনাচিন্তা করছিলাম। তাই প্রথমে ওই দৃশ্যটা সরিয়ে দেওয়া হয়। তার পরে চুম্বনের দৃশ্য আনা হয়; কিন্তু একটা অস্বস্তি ছিলই। যদিও সহঅভিনেতা হিসেবে জীতু সবটা সহজ করে দেওয়ার চেষ্টা করেছেন।”

২০২০ সালে প্রকাশ পাওয়া ‘পঞ্চায়েত’ সিরিজটির গল্প আবর্তিত হয় একজন ইঞ্জিনিয়ার অভিষেক ত্রিপাঠীর (জিতেন্দ্র কুমার) চারপাশে, যিনি চাকরির অভাবে ফুলেরা গ্রামে পঞ্চায়েত সচিব হিসেবে যোগ দেন। সেখানকার সরল গ্রামীণ জীবনের সঙ্গে তার ধাক্কাধাক্কি, মানিয়ে নেওয়ার সংগ্রাম এবং মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্কই সিরিজটির মূল আকর্ষণ। ‘সিজন ৩’ শেষ হয় একাধিক টানটান উত্তেজনার দৃশ্য দিয়ে, যেখানে নতুন প্রশাসনিক টানাপোড়েন এবং গ্রামের রাজনৈতিক পালাবদলের ইঙ্গিত মিলেছিল।

পঞ্চায়েতের চতুর্থ সিজনে সানভিকার পাশাপাশি অভিনয় করেছেন জিতেন্দ্র কুমার, রঘুবীর যাদব, নীনা গুপ্তা, ফয়সাল মালিক, চন্দন রয়, সুনীতা রাজওয়ারসহ আরও অনেকে। পরিচালনায় রয়েছেন দীপক মিশ্র এবং প্রযোজনা করেছে টিভিএফ প্রোডাকশন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারাগারে আইভীকে গান শোনাতেন মমতাজ, যে গান না গাইতে অনুরোধ

পাকিস্তানের সিরিজ জয়

ইউক্রেন ছাড় দিলে সমঝোতায় প্রস্তুত রাশিয়া : পুতিন

ডাচদের হারিয়ে ত্রিদেশীয় সিরিজ শেষ বাংলাদেশের

আফগানিস্তানকেও রুখে দিল বাংলাদেশ

দিল্লির হোটেলে ভয়াবহ আগুনে প্রাণ হারালেন বাংলাদেশি নাগরিক

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

১০

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

১১

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

১২

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

১৩

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

১৪

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

১৫

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১৬

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১৭

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১৮

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৯

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

২০
X