বিনোদন ডেস্ক
প্রকাশ : ১১ নভেম্বর ২০২৫, ০৯:৪১ এএম
অনলাইন সংস্করণ

বন্ধুর স্মরণসভায় এসে বিপদে জিতেন্দ্র

জিতেন্দ্র I ছবি: সংগৃহীত
জিতেন্দ্র I ছবি: সংগৃহীত

প্রিয় বন্ধুর স্মরণসভায় এসেছিলেন বলিউডের কিংবদন্তি অভিনেতা জিতেন্দ্র, কিন্তু শোকের সেই মুহূর্তেই ঘটে যায় এক দুর্ঘটনা। প্রবীণ অভিনেতা সঞ্জয় খানের প্রয়াত স্ত্রী জারিন খানের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে যখন চারপাশ ভরে উঠেছিল নীরব শ্রদ্ধায়, ঠিক তখনই হঠাৎ ঘটে যায় এই বিপত্তি—যা মুহূর্তেই স্তব্ধ করে দেয় উপস্থিত সবাইকে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, গাড়ি থেকে নেমে সভার ভেতরে ঢোকার সময় সিঁড়িতে পা ফসকে হঠাৎ হুমড়ি খেয়ে পড়ে যান বর্ষীয়ান এই সুপারস্টার।

সামনে সিঁড়িটি ঠিকমতো খেয়াল করেননি প্রবীণ অভিনেতা। হোঁচট খেয়ে পড়ে যেতেই আশপাশে থাকা লোকজন তাকে সামলাতে দৌড়ে আসেন। আকস্মিক এই ঘটনায় খানিকটা অপ্রস্তুত হয়ে পড়েন জিতেন্দ্র নিজেও।

তবে সৌভাগ্যের বিষয় হলো, বড় কোনো আঘাত লাগেনি তার। বড় ধরনের কোনো দুর্ঘটনা না ঘটায় স্বস্তির নিঃশ্বাস ফেলছেন তার অগণিত ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা। এরপর জিতেন্দ্র স্বাভাবিকভাবেই নিজের পায়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন এবং প্রার্থনা সভা শেষে বেরিয়েও যান। এদিনের স্মরণসভায় তারকাদের ঢল নেমেছিল। সঞ্জয় খানের পাশে ঢাল হয়ে ছিলেন ছেলে জায়েদ খান।

তিনি বাবাকে গাড়ি থেকে নামতে সাহায্য করেন এবং ভেতরে ঢোকার সময়ও হাত ধরে রেখেছিলেন। বাবা-পুত্রের এই আবেগঘন দৃশ্য নজর কাড়ে সবার। পাপারাজ্জিদের দিকে হাতজোড় করে শুভেচ্ছা জানাতেও দেখা যায় তাদের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

‘জনা নায়াগান’ দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১০

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১১

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১২

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

১৩

ফুটবলকে বিদায় জানালেন জনপ্রিয় আর্জেন্টাইন তারকা

১৪

গ্রাহকদের ৪০ লাখ টাকা নিয়ে উধাও ‘পল্লী বন্ধু উন্নয়ন সংস্থা’

১৫

বরিশাল বিসিকে কারখানা থেকে শ্রমিকের মরদেহ উদ্ধার

১৬

রয়টার্সের প্রতিবেদন / হাসিনাকে ঘিরে চাপ, শুক্রবারই রাষ্ট্রপতির পদত্যাগ

১৭

ছেলেকে মারধরের প্রতিবাদ করায় বাবাকে কুপিয়ে জখম

১৮

আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশে যে বার্তা দিলেন মোদি

১৯

বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে আজ থেকে যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক কার্যকর

২০
X