বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৫, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ফারিন খানের রহস্যময় পোস্ট, কী চলছে এই অভিনেত্রীর জীবনে?

ফারিন খান। ছবি : সংগৃহীত
ফারিন খান। ছবি : সংগৃহীত

কয়েক দিন ধরেই সামাজিক মাধ্যমে রহস্য তৈরি করছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ফারিন খান। তার একের পর এক রহস্যময় পোস্ট ভক্ত ও মিডিয়াপাড়ায় জন্ম দিয়েছে নানা গুঞ্জনের। ঠিক কী কারণে এমন সব পোস্ট দিচ্ছেন তিনি, তা নিয়ে মুখে কুলুপ এঁটেছেন ফারিন।

সম্প্রতি ফারিনের ফেসবুকে আসা পরিবর্তনগুলো বেশ চোখে পড়ছে। এর আগে লাইভে আসার কথা বলেও তিনি আসেননি। এরপর একটি পোস্টে তিনি লেখেন, ‘সারাজীবন মাফ করে গেলাম।’ তবে বিস্ময়করভাবে সেই পোস্টগুলো পরে একে একে মুছে ফেলেন তিনি।

শনিবার ৫ জুলাই রাত ঠিক ১০টা ১৭ মিনিটে ফারিন খান তার ফেসবুকে নতুন একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, ‘প্রতারক সব সময় প্রতারক হয়’। তার এই পোস্ট মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। সোশ্যাল মিডিয়ায় তার ভক্তরা যেমন উদ্বিগ্ন, তেমনই বিনোদন অঙ্গনেও চলছে নানা জল্পনা। ফারিনের এমন সব ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পেছনের কারণ জানতে উৎসুক সবাই।

তবে এই বিষয়ে ফারিন খানের পক্ষ থেকে কোনো স্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি। তিনি কেন এমন সব পোস্ট দিচ্ছেন বা তার জীবনে ঠিক কী ঘটছে, সে সম্পর্কে কিছুই জানাননি। তার ভক্তরা আশাবাদী, খুব শিগগিরই তাদের প্রিয় অভিনেত্রীর সব সমস্যার সমাধান হবে এবং তিনি নিজেই সব পরিষ্কার করবেন। ফারিনের এই নীরবতা তার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক রাষ্ট্রপতির অতীত কার্যক্রম যাচাই করছে সরকার, তদন্ত শেষে আইনি ব্যবস্থা: আইনমন্ত্রী

হাম উপসর্গে ঝরল আরও ৪ শিশুর প্রাণ

গ্রামীণ ব্যাংক ও সমাধান সার্ভিসেস লিমিটেডের যৌথ যাত্রা শুরু, ‘জিপে’ বুথ উদ্বোধন

নওগাঁয় স্বামী-স্ত্রীসহ ৩ জনের মরদেহ উদ্ধার

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভা থেকে ঢাকা কলেজ শিক্ষকদের ওয়াকআউট

ইরান যুদ্ধের পরিণতি নিয়ে ট্রাম্পকে সতর্ক করলেন ভ্যান্স-কেইন

ক্লাবে ফিরেই নেইমার-নাটক, জোড়া গোলের ঝলক শেষে পেলেন দুঃসংবাদ

জামায়াত জোট ছাড়ার গুঞ্জনে মুখ খুলল নেজামে ইসলাম

২৫ কোটি টাকা আত্মসাৎ, সাবেক ভূমিমন্ত্রীর বিরুদ্ধে আরও ৪ জনের সাক্ষ্য

নদীতে বিলীন হচ্ছে বসতভিটা-কবর, দিশাহারা ফেনীবাসী

১০

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ২৭ সাংস্কৃতিক ব্যক্তিত্বের বিরুদ্ধে অভিযোগ

১১

চুরির অভিযোগে যুবককে গাছের সঙ্গে বেঁধে কুপিয়ে হত্যা

১২

ফুড লাভার সাদিয়া আয়মান, তবু কীভাবে থাকেন ফিট?

১৩

এক হাজার ফাউন্ডারকে জমির দলিল দিল সুখের খামার

১৪

মাদক কারবারিকে পিটিয়ে হত্যার পর বাড়িঘরে আগুন

১৫

বাঁশরী নজরুল নাট্যোৎসবে আজ তিন নাটক

১৬

দিনাজপুরের ২ উপজেলার কমিটি বিলুপ্ত করল বিএনপি

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির সঙ্গে ভুয়া ছবি ছড়িয়ে বিভ্রান্তি, অনুসন্ধানে ফাঁস এআই কারসাজি

১৮

দেশে বর্তমানে ৪ কোটি শিক্ষিত যুবক বেকার: স্থানীয় সরকারমন্ত্রী

১৯

অবশেষে প্রথমবার জনসম্মুখে দেখা মিলল মেসির

২০
X