রাজু আহমেদ
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৫, ০৪:১১ পিএম
প্রিন্ট সংস্করণ

সিনেমার জন্য মাকে নিয়ে পালিয়েছিলাম : ফারিন খান

ফারিন খান I ছবি: সংগৃহীত
ফারিন খান I ছবি: সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারিন খান। কাজ করেছেন বড় পর্দাতেও। কালবেলার মুখোমুখি হয়ে তিনি বললেন নিজের ক্যারিয়ার, ব্যক্তিগত জীবন এবং নাটক থেকে সিনেমায় ফেরার পরিকল্পনার কথা। লিখেছেন রাজু আহমেদ

ক্যারিয়ারের শুরুটা সিনেমা দিয়ে হলেও মাঝখানে বিরতির পর এখন নাটকেই বেশি সরব আপনি। আবার কবে সিনেমায় ফিরছেন?

সত্যি বলতে, গত বছরই বলেছিলাম যে ২০২৫ সালের শেষে বা ২০২৬-এর দিকে সিনেমায় ফেরার একটা পরিকল্পনা আছে। এখনো সেই প্ল্যানেই আছি। বেশ কিছু সিনেমার কথাবার্তাও চলছে। আমি যেহেতু সিনেমার আর্টিস্ট, তাই সিনেমা নিয়ে আমার পরিকল্পনা সবসময়ই থাকে। মাঝের সময়টায় নাটক থেকে আমি অভিনয়টা শিখেছি। থিয়েটার বা প্রাচ্যনাট করার সময় মনে হয়েছিল, অভিনয়ে আমার অনেক গ্যাপ আছে। তাই নাটককে একটা ‘প্র্যাকটিস ফিল্ড’ বা গ্রুমিং সেশন হিসেবে নিয়েছি নিজেকে প্রস্তুত করার জন্য।

ইন্ডাস্ট্রিতে একটা গুঞ্জন আছে—যারা নিয়মিত নাটক করেন, তারা সিনেমার প্রস্তাব পান না। অথচ আপনার নাকি সিনেমার অফারই বেশি আসে?

এটা একদমই ভুল ধারণা। দর্শকদের উদ্দেশে এবং যারা এটা মনে করেন তাদের উদ্দেশে গর্ব করে বলতে চাই—আমার কাছে নাটকের চেয়ে সিনেমার প্রস্তাবই বেশি আসে। গত বছরও সিয়াম আহমেদের ‘জংলি’ এবং শিহাব শাহীন ভাইয়ের ‘দাগী’ সিনেমার জন্য আমাকে নক করা হয়েছিল। ডেট এবং অন্যান্য কারণে কাজগুলো করা হয়নি। তবে যারা কাজগুলো করেছেন, তারা প্রত্যেকেই যোগ্য এবং দারুণ কাজ করেছেন। আমি বিশ্বাস করি, যার রিজিকে যেটা আছে, সেটাই হবে। তাই কাজগুলো করতে না পারা নিয়ে আমার কোনো আফসোস নেই।

আপনার জীবনের একটা সাহসী ঘটনার কথা শুনেছি। প্রথম সিনেমার শুটিংয়ের জন্য নাকি মাকে নিয়ে বাড়ি থেকে পালিয়েছিলেন?

ঘটনাটা একদম সত্যি। তখন আমি জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ, কিন্তু আমার পরিবার (এক্সটেন্ডেড ফ্যামিলি) খুবই রক্ষণশীল। মা ছাড়া কেউ জানত না আমি কাজ করব। শুটিংয়ের ঠিক আগে আত্মীয়স্বজনরা জেনে যায় এবং আমাকে বাধা দেয়। তখন আমার মায়ের বুদ্ধিতেই রাত ২টার সময় বাসা থেকে পালাই। মা বলেছিলেন, ‘তুই কি কাজটা করতে চাস? চল পালাই।’ এরপর একটা ট্রাকে করে গাবতলী আসি, সেখান থেকে বাইকে করে শুটিং স্পট গাজীপুরে যাই। ওই ২৮ দিন আমি আর মা শুটিং ইউনিটেই ছিলাম। মা পাশে ছিল বলেই এত বড় সাহস করতে পেরেছিলাম।

কাজল আরেফিন অমির ‘ফিমেল ৩’ নাটকে মাত্র ৩০ সেকেন্ডের উপস্থিতি আপনাকে তুমুল জনপ্রিয়তা দিয়েছে। ‘ব্যাটারি গলি’র সেই অভিজ্ঞতার কথা শুনতে চাই।

‘ব্যাটারি গলি’ বা ‘ফিমেল ৩’ আমার জন্য একটা আশীর্বাদ। অনেক সময় সিনেমা করেও যে পরিচিতি পাইনি, ওই নাটকের ৩০ সেকেন্ডের ক্লিপ বা ‘ফিমেল ৩’-এর ছোট একটি চরিত্রের জন্য মানুষ আমাকে চিনেছে। অমি ভাই যখন কাজের প্রস্তাব দেন, কোনো ডায়ালগ ছিল না, শুধু হেঁটে যাওয়ার দৃশ্য। প্রথমে একটু দ্বিধায় ছিলাম, কিন্তু অমি ভাইয়ের ওপর ভরসা রেখে কাজটা করি। রিলিজের পর এক রাতেই আমার সোশ্যাল মিডিয়ায় ৫০০-এর বেশি ফলোয়ার বেড়ে যায়। এটা আমার জন্য অবিশ্বাস্য ছিল।

অভিনেতা মুশফিক আর ফারহানের সঙ্গে আপনার জুটির জনপ্রিয়তা অনেক। সহশিল্পী হিসেবে তার সম্পর্কে আপনার মূল্যায়ন কী?

পর্দায় আমাদের কেমিস্ট্রি মানুষ পছন্দ করলেও বাস্তবে আমি ফারহান ভাইকে খুব ভয় পাই। আমি তাকে সম্মান করে ‘বড় ভাই’ ডাকি। তিনি কাজের ব্যাপারে খুব সিরিয়াস এবং পারফেক্টশনিস্ট। সেটে তিনি শুধু নিজের অভিনয় না, সহশিল্পীদের অভিনয় নিয়েও খুব সচেতন থাকেন। তিনি ভুল ধরিয়ে দেন, প্রয়োজনে বকাও দেন। তার ধমক খেয়ে আমি সেটে কান্নাও করেছি। তবে সহশিল্পী হিসেবে তিনি দারুণ এবং তার কাছ থেকে অনেক কিছু শেখার আছে।

ইন্ডাস্ট্রিতে জোর গুঞ্জন, আপনি নাকি ‘জংলি’ ও ‘দাগী’র মতো বড় বাজেটের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন! ঘটনাটি কতটুকু সত্য?

ঘটনাটি শতভাগ সত্য এবং এটা আমি ক্যামেরার সামনেই বলছি। সিয়াম আহমেদের ‘জংলি’ এবং শিহাব শাহীন ভাইয়ের ‘দাগী’ সিনেমায় কাজের প্রস্তাব পেয়েছিলাম। কিন্তু তখন আমার নাটকের শিডিউল এবং ব্যক্তিগত কিছু কারণে সময় মেলানো সম্ভব হয়নি। তা ছাড়া সিনেমা দুটির জন্য যে বিশাল প্রস্তুতির দরকার ছিল, হুট করে তা নেওয়া আমার পক্ষে সম্ভব ছিল না। আমি চাইনি আমার অপ্রস্তুতির কারণে এত ভালো প্রজেক্টগুলোর মান ক্ষুণ্ন হোক।

কালবেলা
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিলিস্তিনি চিকিৎসকের মুক্তির দাবিতে ইসরায়েলিদের বিক্ষোভ

গায়ানায় ফেরি ডুবিতে মৃত্যু ২৭, নিখোঁজ ৮৩

ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজ ঘর থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ইস্তাম্বুলের পথে পথে ডোনার কাবাব

এলএনজি সরবরাহ কমে যাওয়ায় গ্যাস সংকটের আশঙ্কা

আজ দেখছি, কত মানুষ এই পরাজয়ের অপেক্ষায় ছিল: ডি পল

জিয়াউর রহমান হত্যা   / আসামি মোজাফফরকে বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ

চরম হতাশায় মৃত্যু কামনা করা যাবে কি, ইসলাম কী বলে? 

কুড়িগ্রামে যাচ্ছেন এনসিপির ৩ নেতা

১০

যুক্তরাষ্ট্রের উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

১১

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

১২

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

১৩

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

১৪

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

১৫

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৬

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

১৭

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

১৮

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

১৯

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

২০
X