বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১০:১২ এএম
আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১০:২৮ এএম
অনলাইন সংস্করণ

কার সংসার ভাঙছেন সামান্থা?

সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরু দম্পতি । ছবি : সংগৃহীত
সামান্থা রুথ প্রভু এবং রাজ নিদিমোরু দম্পতি । ছবি : সংগৃহীত

দক্ষিণী তারকাদের ব্যক্তিগত জীবন যেন একেকটি সিনেমার চেয়েও নাটকীয়। এক সময় যিনি নিজেকে 'ভুক্তভোগী' বলে দাবি করেছিলেন, এবার তার দিকেই ঘুরে গেল অভিযোগের তীর। নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর শোভিতা ধুলিপালার দিকে অভিযোগের আঙুল তুলেছিলেন সামান্থা রুথ প্রভু। দাবি উঠেছিল, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশেই নষ্ট হয়েছিল তাদের সুখের সংসার। আর এবার সেই সামান্থার বিরুদ্ধেই উঠল একই বিস্ফোরক অভিযোগ। তৃতীয় ব্যক্তি হয়ে নাকি তিনি ভেঙেছেন অন্য এক জুটির সম্পর্ক।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বর্তমানে সামান্থা রুথ প্রভুর সঙ্গে প্রেম করছেন রাজ ও ডিকে জুটি-খ্যাত চলচ্চিত্র নির্মাতা রাজ নিদিমোরু। জল্পনার শুরু তাদের মিশিগান সফর দিয়ে। সম্প্রতি সেখান থেকে নিজেদের একান্ত কিছু মুহূর্ত ভাগ করে নেন সামান্থা-রাজ। সেখানে অভিনেত্রীকে দেখা যায় বেশ স্বাভাবিক।

এমন অবস্থায় এক ইঙ্গিতপূর্ণ পোস্ট দেন রাজের প্রাক্তন শ্যামলী দে। ইনস্টাগ্রামে একটি নোট শেয়ার করে লেখেন, ‘ওখানে ছিলাম। এগুলো করেওছি।’ এর পর তিনি আরেকটি পোস্ট করেন ধর্ম নিয়ে। সেখানে দেখা যায় অর্জুন প্রশ্ন করেন, ‘জয় বা পরাজয় না হলে কী আসে যায়?’ উত্তরে কৃষ্ণ বলেছিলেন, ‘ধর্মই গুরুত্বপূর্ণ’। আরেকটি ছবিতে লেখা, জীবনের মহান সুবর্ণ নিয়ম, সঙ্গে কিছু করণীয় জিনিসের তালিকা।

সে থেকে নেটিজেনরাও ধরে নিয়েছেন, হয়তোবা রাজ-শ্যামলীর সংসার ভাঙনের পেছনে থাকতে পারে সামান্থার উপস্থিতি, যে কারণে প্রতিক্রিয়া হিসেবে এটি লিখেছেন রাজের প্রাক্তন শ্যামলী।

রাজ-সামান্থা মূলত মিশিগানে ছিলেন একটি ইভেন্টে অংশ নিতে। ছবিতে দেখা যায়, রাজ নিদিমোরু সামান্থাকে জড়িয়ে ধরেছেন, যখন তারা পাশাপাশি হেঁটে যাচ্ছিলেন। ছবির ক্যাপশনে লেখা ছিল, ‘ডেট্রয়েট (হার্ট অ্যান্ড ইভিল আই ইমোজি)’

উল্লেখ্য, রাজ বর্তমানে সিংগেল ও সামান্থাও সিংগেল। তবে ২০১৫ সালে লেখিকা শ্যামলী দে-কে বিয়ে করেছিলেন রাজ এবং তাদের একটি কন্যাসন্তানও রয়েছে। ২০২২ সালে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। অন্যদিকে ২০১৭ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন সামান্থা, তবে ২০২১ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোয়াইটওয়াশের মিশনে দুর্দান্ত ব্যাট করছে টাইগাররা

মেক্সিকোতে সশস্ত্র হামলায় মেয়র নিহত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ইন্টিগ্রেটিভ মেডিসিনের অধ্যাপক হিসেবে যোগ দিলেন প্রফেসর ড. মজিবুল হক

তুরস্কের অঘটনে অস্ট্রেলিয়ার ঐতিহাসিক জয় 

আত্মসমর্পণ করতে সিরাজগঞ্জ যাচ্ছেন আমির হামজা

খুলনায় ফজরের নামাজের সময় মসজিদে ঢুকে গুলি, আহত ২

মহারাষ্ট্রে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার

ডেমোক্র্যাটদের সমালোচনা / আজকের চুক্তি মোজতবা খামেনির কাছে ট্রাম্পের আত্মসমর্পণ

ঘরে ঢুকে নৃশংসভাবে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, নেপথ্যে কী?

নবম পে-স্কেলে সুখবর: দ্বিগুণ হচ্ছে পেনশন, বাড়ছে বিভিন্ন ভাতা

১০

রামিসা হত্যা মামলা / মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট

১১

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

১২

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

১৩

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

১৪

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

১৫

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

১৬

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

১৭

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

১৮

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

১৯

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

২০
X