বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৫, ১১:৪৮ এএম
অনলাইন সংস্করণ

হানিমুন থেকে ফিরে খুনসুটিতে রাজ-সামান্থা

সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমরু I ছবি: সংগৃহীত
সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমরু I ছবি: সংগৃহীত

চলতি বছরের ডিসেম্বরজুড়েই গুঞ্জন, জল্পনা আর উত্তেজনার কেন্দ্রবিন্দুতে ছিলেন সামান্থা রুথ প্রভু ও রাজ নিদিমরু। সিনেদুনিয়া থেকে সোশাল মিডিয়া, সবখানেই ছিল একটাই নাম, ‘রাজ-সামান্থা’। মাঝখানে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর’ ঝড় তুললেও, সামান্থার নতুন দাম্পত্যজীবন নিয়ে অনুরাগীদের কৌতূহল একটুও কমেনি। আর সেই অপেক্ষার অবসান ঘটিয়েই সপ্তাহান্তে বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে ধরা দিলেন এই নবদম্পতি।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, নেটিজেনদের সমালোচনাকে বুড়ো আঙুল দেখিয়ে বিয়ের দুদিন বাদেই হানিমুনে উড়ে গিয়েছিলেন রাজ নিদিমরু এবং সামান্থা রুথ প্রভু। এবার সেখান থেকে ফিরেই হায়দরাবাদ বিমানবন্দরে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা দিলেন জুটিতে। নবদম্পতিদের মতো পোশাকের চমক না থাকলেও রং মিলিয়ে জিনস, টি-শার্ট আর ট্রাউজার-জ্যাকেটে ধরা দিলেন রাজ-সামান্থা। বিয়ের পর এই প্রথমবার তারকাদম্পতিকে একফ্রেমে পেয়ে লেন্সবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ছবিশিকারিরা। সেসময় একে অপরের সঙ্গে কথায়, খুনসুটিতে মজে ছিলেন তারা।

প্রকাশিত সেই ভিডিও দেখে রাজ-সামান্থার জন্য খুশি তাদের অনুরাগীরাও।

উল্লেখ্য, ২০২১ সালে নাগা চৈতন্যর সঙ্গে বিচ্ছেদের পর ব্যক্তিগতজীবনে চার বছর বহু ঝড়ঝাপটা সামলেছেন অভিনেত্রী। রোগভোগে একাধিক কাজও হাতছাড়া হয়েছিল তার। তবে সেই যন্ত্রণা অধ্যায় কাটিয়ে চলতি ডিসেম্বর মাসের ১ তারিখ ‘ফ্যামিলি ম্যান’ পরিচালকের সঙ্গে জীবনের নতুন ইনিংস শুরু করেছেন সামান্থা। এবার নবদম্পতিকে একফ্রেমে দেখেই ভক্তমহলে সৃষ্টি হয়েছে উল্লাস।

সামান্থাকে সবশেষ ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুশি’ সিনেমায় দেখা যায় বিজয় দেবেরাকোন্ডার বিপরীতে। ছবিটি পরিচালনা করেছেন শিভা নির্ভানা। এ ছাড়া ২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত ওয়েব সিরিজ সিটাডেল: হানিবানিতেও দেখা যায় সামান্থাকে। সেখানে বরুণ ধাওয়ানের বিপরীতে দেখা যায় তাকে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই শিরোপা ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১২

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৩

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৪

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১৫

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৬

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৭

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৮

এনসিপির এক নেতা বহিষ্কার

১৯

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

২০
X