রাজু আহমেদ
প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ০৯:০৪ পিএম
অনলাইন সংস্করণ

অপ্রত্যাশিত প্রেম ও ভাগ্যের খেলা নিয়ে সজল-মায়ার ‘স্পর্শের মায়াজাল’

আব্দুন নূর সজল ও শাহনাজ মায়া। ছবি : সংগৃহীত
আব্দুন নূর সজল ও শাহনাজ মায়া। ছবি : সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল এবং অভিনেত্রী শাহনাজ মায়া অভিনীত নতুন নাটক ‘স্পর্শের মায়াজাল’ আগামী ১৭ জুলাই (বৃহস্পতিবার) সিনেঘুড়ি এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে যাচ্ছে। এটি একটি ভিন্ন স্বাদের গল্প যেখানে প্রেম, বিচ্ছেদ এবং ভাগ্যের নির্মম পরিহাসের এক হৃদয়স্পর্শী চিত্র তুলে ধরা হয়েছে।

নাটকটিতে একজন অদ্ভুত যুবক এবং প্রবল মানসিক বিষাদগ্রস্ত এক যুবতীর হঠাৎ করে গড়ে ওঠা প্রেম, সেই প্রেমের জোয়ারে ভেসে যাওয়া এক রোমান্টিক দম্পতির রোমাঞ্চকর সংসার, আর শেষমেশ ভাগ্যের নির্মম পরিহাস— এমনই এক গল্প দেখানো হবে।

প্রত্যয় হাসানের রচনায় এবং আলোক হাসানের নির্মাণে এই নাটকটি দর্শকদের জন্য একটি ভিন্ন জনরার গল্প উপহার দিতে যাচ্ছে। নির্মাতা আলোক হাসান জানান, তারা বিনোদনকে মাথায় রেখে সমাজের একটি চিত্র তুলে ধরার চেষ্টা করেছেন।

অভিনেতা আব্দুন নূর সজল তার অভিজ্ঞতা জানাতে গিয়ে বলেন, ‘স্পর্শের মায়াজাল’ গল্পটি আমার কাছে অন্যরকম লেগেছে। কিছু গল্প আছে, যা নিজেদের খুব কাছের মনে হয়। এই গল্পটি তেমনই। আশা করছি দর্শকদের কাছে নাটকটি প্রশংসিত হবে।

সজল ও মায়া ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন মেহেদী আকাশ, অনামিকা জুথি, আনোয়ার হোসেন, জাবেদ গাজী এবং শুভ চৌধুরী। নাটকটি প্রযোজনা করেছেন প্রত্যয় হাসান ও মো. শরিফুল ইসলাম।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র যে কারণে শুল্ক আরোপ করেছে তা ভিত্তিহীন: বাণিজ্যমন্ত্রী

সেরা গোলের দৌড়ে আর্জেন্টিনার দুই তারকা, তালিকায় আরও আছেন যারা

শিকড় সন্ধানী 'ইত্যাদি' এবার লক্ষ্মীপুরে, কবে প্রচার?

ভেনিস চলচ্চিত্র উৎসবে বাঁধনের সিনেমা

সাধারণ মানুষ ভাবে, যা হয় সবই সরকারের দোষ: বিদ্যুৎমন্ত্রী

খেলতে গিয়ে খালের পানিতে ডুবে গেল ২ শিশু

নিয়োগ পরীক্ষার হলে সাবেক এমপি পুত্রের উপস্থিতি নিয়ে বিতর্ক

প্রবাসীদের আইন মেনে চলতে হবে: মোবাশ্বের আলম

মেধাবী নীরবের উচ্চশিক্ষার দায়িত্ব নিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

সিলেটে জামায়াতের আমির / ‘ভালোয় ভালোয় জুলাই সনদ মেনে নিন, না হলে জনগণই জবাব দেবে’

১০

আইইউবিএটিতে আন্তর্জাতিক বৃত্তিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১১

প্রধানমন্ত্রী বন্যার্তদের পাশে আছেন: চসিক মেয়র

১২

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস আজ

১৩

দল গোছাতে রংপুর বিভাগের নেতাদের সঙ্গে তারেক রহমানের বৈঠক

১৪

মায়ের দায়ের কোপে জান গেল নেশাগ্রস্ত ছেলের

১৫

বর্ষার কবিতায় মুখর চট্টগ্রাম শিল্পকলা একাডেমি

১৬

গণভোটের রায় বাস্তবায়ন না হলে সরকার ৫ বছর টিকতে পারবে না: নাহিদ ইসলাম

১৭

বগুড়ায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

১৮

ব্র্যাক ব্যাংকে ছয় মাসে সিএএসএ ডিপোজিটে ৫ হাজার কোটি টাকার প্রবৃদ্ধি

১৯

চট্টগ্রামে চার বছরে পানিতে ডুবে প্রাণ গেল ২৮২ জনের

২০
X