বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৪:১৫ পিএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৪:১৯ পিএম
অনলাইন সংস্করণ

জীবনে প্রেম এলেও কেন বিয়ে করেননি সাবিত্রী?

সাবিত্রী চট্টোপাধ্যায় । ছবি : সংগৃহীত
সাবিত্রী চট্টোপাধ্যায় । ছবি : সংগৃহীত

বাংলা চলচ্চিত্রের স্বর্ণযুগের উজ্জ্বলতম নক্ষত্র এবং কিংবদন্তি অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়। মহানায়ক উত্তম কুমার থেকে সৌমিত্র চট্টোপাধ্যায় সবাইকে সঙ্গী করে অসংখ্য স্মরণীয় চরিত্রে প্রাণ দিয়েছেন তিনি। তার অসাধারণ অভিনয়শৈলী, মনকাড়া সৌন্দর্য ও শক্তিশালী উপস্থিতির মাধ্যমে বাংলা সিনেমার ইতিহাসে নিজের জন্য তিনি গড়ে তুলেছেন এক অমোঘ আসন। কিন্তু কর্মযজ্ঞে সফলতা পেলেও, ব্যক্তি জীবনে একটু পিছিয়ে আছেন এই অভিনেত্রী। জীবনে বহুবার প্রেমে পড়লেও এখনো বিয়ে করেননি ৮৮ বছর বয়সী এ অভিনেত্রী।

জানা যায়, মহানায়ক উত্তম কুমার পছন্দ করতেন সাবিত্রীকে। যখনই অভিনেত্রীর বিয়ের প্রস্তাব আসত তখন সেটি বারবার ভেস্তে দিয়েছিলেন উত্তম। তিনি মানতেই পারতেন না প্রাণপ্রিয় সাবিত্রী বিয়ে করে সংসার করবেন অন্য কারও সঙ্গে। সে সময় উত্তম-সাবিত্রীর প্রেম নিয়ে প্রায় সবাই জানতেন। কিন্তু সাবিত্রীর জীবনে উত্তম-পরবর্তী সময়ে আরও এক প্রেম আসে, যা তাকে সব অর্থেই ভাসিয়ে নিয়ে গিয়েছিল। সাবিত্রীর সেই প্রেমিকও ছিলেন এক অভিনেতা।

তবে সেই ব্যক্তি উত্তম কুমারের মতো ততটা খ্যাতি অর্জন করতে পারেননি। তাই তাকে নিয়ে হইচইও কম। কিন্তু সাবিত্রীর মনের মণিকোঠায় খুব অল্প সময়ের মধ্যে পাকাপোক্ত জায়গা করে নিয়েছিলেন সে অভিনেতা।

একবার এক সাক্ষাৎকারে সাবিত্রী খোলাখুলি জানিয়ে ছিলেন, তিনি বিয়ে করতে পারেননি, কারণ তার সঙ্গে যে সব পুরুষ সম্পর্কে জড়িয়েছিলেন, তাদের আগে থেকেই বাড়িতে একজন ‘বউ’ ছিল।

এখনকার সময় হলে হয়তো তার প্রেমিকেরা আগের স্ত্রীকে ডিভোর্স দিয়ে সাবিত্রীকেই বিয়ে করে নিতেন। কিন্তু সাবিত্রী তাতে রাজি হতেন কি না, তা জানা নেই। তিনি কোনো দিনও কারও সংসার ভাঙেননি। তিনি নিজে ভিতরে ভিতরে ভেঙে গুঁড়িয়ে গিয়েছিলেন।

শোনা যায়, সর্বেন্দ্র সিংয়ের প্রেমে পড়ে ছিলেন সাবিত্রী। অভিনেত্রীর মনে মনে এতটাই পাকা ছিল এই সর্বেন্দ্রর জায়গা যে, তাকেই মনে মনে ‘স্বামী’ হিসেবে গ্রহণ করে নিয়েছিলেন সাবিত্রী। ‘দুর্ভাগ্যবশত’ উত্তমকুমারের মতো সেই ব্যক্তিও ছিলেন বিবাহিত। সাবিত্রী যে বিবাহিত পুরুষদের সঙ্গে প্রেমে জড়িয়েছিলেন, তাদের কারও সংসার ‘ভাঙেননি’। সর্বেন্দ্রর বেলাতেও তাই-ই হয়েছিল। দিন-রাত সাবিত্রীর বাড়িতেই পড়ে থাকতেন সর্বেন্দ্র। নেশায় বুঁদ থাকতেন।

মদ্যপানের কারণে পেটে তীব্র যন্ত্রণা হতো তার। সে যন্ত্রণা মেটানোর অনেক চেষ্টা করেছিলেন সাবিত্রী। তার অস্ত্রোপচারে সব রকম ব্যবস্থা করে দিয়েছিলেন। মুম্বাইয়ে হয়েছিল অস্ত্রোপচার।

অনেক আশা ছিল সাবিত্রীর, তিনি একটা মাস প্রেমিকের সঙ্গে মুম্বাইয়ে কাটাবেন। কিন্তু পারলেন না। মুম্বইয়ে যাওয়ার বেলায় স্ত্রীকেই নিয়ে গিয়েছিলেন সঙ্গে। যদিও সর্বেন্দ্র সাবিত্রীকে এবং সাবিত্রী সর্বেন্দ্রকে ‘স্বামী-স্ত্রী’ হিসেবেই গ্রহণ করে নিয়েছিলেন বলে শোনা যায়।

এদিকে তার আত্মজীবনী ‘সত্যি সাবিত্রী’তে অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায় সর্বেন্দ্রকে নিজের স্বামীর স্বীকৃতি দিয়ে লিখেছিলেন, “যতই বিনি সুতোর মালার সম্পর্ক হোক না কেন, তবু আমি তো মনেপ্রাণে ওকে আমার যত না বন্ধু ভাবি, তার থেকে অনেক বেশি ভাবি, উনি আমার স্বামী। সিঁথিতে না হয় নাইবা সিঁদুর ছোঁয়ানো হলো, হাতে না হয় নাইবা শাঁখা উঠল, না হয় সানাই বাজিয়ে বেনারসি আর ফুলের মালায় সেজে হাতে হাত রেখে বিয়ের মন্ত্র নাইবা উচ্চারণ করা হলো, দু’টো হৃদয় কি আগেই তাদের আপন রঙে সাজেনি? দু’টো মন কি নীরবে-নিভৃতে বিবাহমন্ত্র উচ্চারণ করেনি? বাকি সবটুকু তো বাইরের।”

বর্তমানে একঘেয়েমির জন্য ছোট পর্দা থেকে আপাতত দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছেন এই বর্ষীয়ান অভিনেত্রী। বয়স হলেও কাজের খিদে এখনো তার মনে। ভালো চরিত্রের জন্য অপেক্ষা করে থাকেন তিনি। সম্প্রতি তিনি পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের আসন্ন সিনেমা ‘আজও অর্ধাঙ্গিনী’-তে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছর মুক্তি পাবে ছবিটি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১০

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১১

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১২

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৩

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৪

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৫

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৬

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৭

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৮

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৯

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

২০
X