বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৫, ০৫:৫১ পিএম
অনলাইন সংস্করণ

বিটিএসের এজেন্সির বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগে

বিটিএসের এজেন্সির বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগে। ছবি : সংগৃহীত
বিটিএসের এজেন্সির বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির অভিযোগে। ছবি : সংগৃহীত

কে-পপের বিশ্বজোড়া জনপ্রিয় ব্যান্ড বিটিএসের এজেন্সি হাইবের বিরুদ্ধে প্রতারণামূলক শেয়ার লেনদেনের অভিযোগে বৃহস্পতিবার (২৪ জুলাই) সিউলে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে অভিযান চালিয়েছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সিউল মেট্রোপলিটন পুলিশের ফিন্যান্সিয়াল ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিট, খবর জানিয়েছে ইয়োনহাপ।

পুলিশ এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানায়—‘আমরা ইয়ংসান জেলায় হাইবের সদর দপ্তরে তল্লাশি ও জব্দ অভিযান চালাচ্ছি।’

অভিযোগ রয়েছে, হাইবের প্রতিষ্ঠাতা এবং বিটিএসের সফলতার নেপথ্য কারিগর ব্যাং শি-হিউক ২০২০ সালে কোম্পানির প্রাথমিক শেয়ারবাজারে তালিকাভুক্তির সময় বিনিয়োগকারীদের কাছে বিভ্রান্তিকর তথ্য দেন এবং সেই সুযোগে প্রায় ২০০ বিলিয়ন ওন (১৪৬ মিলিয়ন মার্কিন ডলার) অবৈধ মুনাফা করেন।

তবে হাইব পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। চলতি মাসের শুরুতে এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানায়—‘তালিকাভুক্তির সময় প্রযোজ্য সব আইন ও বিধিনিষেধ পুরোপুরি মানা হয়েছে। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতা করছি এবং প্রকৃত ঘটনা সামনে আনতে সহায়তা করব।’

এমন এক সময়ে এ তদন্ত শুরু হলো, যখন বিটিএসের সাত সদস্যই বর্তমানে তাদের বাধ্যতামূলক সামরিক দায়িত্ব পালন করছেন এবং ২০২৬ সালে নতুন অ্যালবাম ও বিশ্বভ্রমণমূলক কনসার্ট ট্যুরের প্রস্তুতি নিচ্ছেন।

কোরিয়া কালচার অ্যান্ড ট্যুরিজম ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, সামরিক দায়িত্বে যোগদানের আগ পর্যন্ত বিটিএসের অর্থনৈতিক প্রভাব বছরে প্রায় ৫.৫ ট্রিলিয়ন ওন (৪ বিলিয়ন মার্কিন ডলার) ছিল, যা দক্ষিণ কোরিয়ার মোট দেশজ উৎপাদনের প্রায় শূন্য দশমিক ২ শতাংশের সমান।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X