কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৫, ০৮:৩০ এএম
অনলাইন সংস্করণ

বিটিএস সদস্যকে চুমু দিয়ে ঝামেলায় জাপানি নারী

জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য কিম সোক-জিন। ছবি: সংগৃহীত
জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস সদস্য কিম সোক-জিন। ছবি: সংগৃহীত

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় কে-পপ ব্যান্ড বিটিএস-এর সদস্য কিম সোক-জিনের গালে সম্মতি ছাড়া চুমু দিয়ে আইনি ঝামেলায় পড়েছেন পঞ্চাশোর্ধ্ব এক জাপানি নারী।

২০২৪ সালের জুনে সিউলে আয়োজিত ‘ফ্রি হাগ’ ইভেন্টে এই ঘটনা ঘটে। ওই নারী আকস্মিকভাবে জিনকে চুমু দিলে বিষয়টি ক্যামেরায় ধরা পড়ে এবং দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

এ ঘটনায় যৌন হয়রানির অভিযোগ এনে তদন্ত শুরু করেছে দক্ষিণ কোরিয়ান পুলিশ। অনলাইনে অভিযোগ পাওয়ার পর তারা জাপানি পুলিশের সহায়তায় ওই নারীর পরিচয় শনাক্ত করে। তবে পুলিশের তলবে সাড়া দেননি তিনি।

উল্লেখ্য, ২০২৪ সালের ১৩ জুন ১৮ মাসের বাধ্যতামূলক সামরিক সেবা শেষ করেন জিন। এরপর ভক্তদের জন্য ‘ফ্রি হাগ’ ইভেন্টের আয়োজন করেন তিনি। সেখানে প্রায় ১ হাজার মানুষ অংশ নেন।

এই ঘটনায় ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে তারকাদের ব্যক্তিগত সীমার লঙ্ঘন বলছেন, আবার কেউ এটিকে মাত্রাতিরিক্ত ভক্তিপ্রকাশ হিসেবে দেখছেন। তথ্যসূত্র: এপি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজারে আগুন নেভাতে গিয়ে যুবকের মৃত্যু

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

১০

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১১

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১২

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১৩

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৪

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৫

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৬

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৭

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৮

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৯

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

২০
X