বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৫, ০৭:১৬ পিএম
অনলাইন সংস্করণ

বিতর্কে জড়ালেন অরিজিৎ সিং

বিতর্কে জড়ালেন অরিজিৎ সিং

ভারতের জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিৎ সিং। যিনি তার জাদুকরী সুর দ্বারা এরই মধ্যে জয় করে নিয়েছেন লাখো ভক্তের হৃদয়। ভারতের পাশাপাশি বাংলাদেশেও রয়েছে তার অগণিত ভক্ত। কিন্তু সম্প্রতি তিনি গান ছেড়ে ঝুঁকেছেন সিনেমা নির্মাণের পথে। সেখানেই ঘটল বিপত্তি। নামি এ গায়কের নামে উঠে এলো হেনস্তার অভিযোগ।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, অরিজিৎ কয়েক মাস ধরে শান্তিনিকেতনে একটি সিনেমার শুটিংয়ে নিয়মিত যুক্ত থাকছেন। সম্প্রতি সেই সিনেমারই একটি দৃশ্যের শুট চলছিল তালতোড় এলাকায়। শুটিংয়ের প্রয়োজনে এক বড় রাস্তা আংশিকভাবে আটকে রাখা হয়, যা স্থানীয়দের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়।

ভোগান্তির শিকার হওয়া কমলাকান্ত লাহা নামে এক ব্যক্তি এ বিষয়ে জানান, তিনি কাজের জন্য কোপাইয়ের দিকে যাচ্ছিলেন। তখন রাস্তা অবরুদ্ধ থাকায় তাকে থামতে বলা হয়। তিনি বলেন, গার্ডরা আমাকে বলেছিল, পাঁচ মিনিট অপেক্ষা করতে। আমি অপেক্ষা করলাম, কিন্তু তারা এরপর বলল আরও ৩০ মিনিট লাগবে। আমার জরুরি কাজ ছিল, তাই আমি রাস্তা পার হওয়ার চেষ্টা করি আর তখন হাতে চোট লাগে। এমনকি আমাকে পুলিশ ভ্যানে তোলার চেষ্টাও করা হয়। এ সময় তার একটি সোনার আংটিও হারিয়ে যায় বলে জানান তিনি। কমলাকান্তা আরও বলেন, আমি নিজে একজন শিল্পী। আরেকজন শিল্পীর থেকে এমন ব্যবহার আশা করিনি।

এরপর লাহা প্রথমে শান্তিনিকেতন থানায় মৌখিক অভিযোগ জানান এবং পরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন, যেখানে অরিজিৎ সিং এবং তার দেহরক্ষীর নাম স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে বীরভূম জেলার পুলিশ সুপার জানিয়েছেন, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং সবদিক থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তিনি আশ্বস্ত করেছেন, উভয়পক্ষের বক্তব্য শোনার পরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে এ ঘটনার পর অরিজিৎ সিং কিংবা তার টিমের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X