বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ আগস্ট ২০২৫, ০২:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

আসছে রাহাত-রুবাইয়াতের ‘তুমি আমার প্রেম পিয়াসা’

রাহাত ফতেহ আলি খান ও রুবাইয়াত জাহান । ছবি : সংগৃহীত
রাহাত ফতেহ আলি খান ও রুবাইয়াত জাহান । ছবি : সংগৃহীত

উপমহাদেশের সুরের ‘জাদুকর’ রাহাত ফতেহ আলি খান এবার মাতাবেন বাংলার শ্রোতাদের হৃদয়! কাওয়ালি ও বলিউডের অগণিত হিটের পর এই কিংবদন্তি গায়ক প্রথমবার কণ্ঠ দিলেন একটি মৌলিক বাংলা গানে। শিরোনাম ‘তুমি আমার প্রেম পিয়াসা’, যেখানে তার সঙ্গে রয়েছেন প্রবাসী বাঙালি কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। সংগীতপ্রেমীদের কাছে এটি হয়ে উঠতে চলেছে এক অনন্য শ্রুতিমধুর অভিজ্ঞতা।

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুলের লেখা ও সংগীত পরিচালক রাজা কাশেফের সুর ও সংগীতে লন্ডনে চিত্রায়িত গানটির ভিডিওতে অংশ নিয়েছেন রাহাত ফতেহ আলী খান। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

রাহাত ফতেহ আলী খানের সঙ্গে দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান। এ বিষয়ে তিনি জানান, ‌‘লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সঙ্গে তার প্রথম দেখা হলে বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা জানান। তিনি এও বলেন, তিনি বাংলা গান গাইতে চান। তখন রাজা কাশেফ তাকে এই গানটি করার প্রস্তাব দেন। তিনি রাজি হয়ে গেলেন এবং খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন।

রুবাইয়াত আরও বলেন, গানটিতে কণ্ঠ দেওয়ার সময় বারবার বলছিলেন, গানটির কথা, সুর ও সংগীত তার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হলো আমি আকাশের চাঁদ হাতে পেলাম। আমি মনে করি, এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কীর সেরাটা দিয়েছি এই গানে। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।’

ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস) জানায়, আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ পবে গানটির ভিডিও।

এ ছাড়াও গানটি শুনতে পাওয়া যাবে স্বাধীন মিউজিক, স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি- বিদেশি একাধিক মিউজিক প্ল্যাটফর্মে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদ্মায় ঝাঁপ দেওয়া সেই নারীকে জীবিত উদ্ধার

রাজনীতি নিষিদ্ধ যবিপ্রবিতে ছাত্রলীগের আহ্বায়ক কমিটি, সদস্যদের কারও নেই ছাত্রত্ব

তুরস্ক সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান 

প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভূত আরেক ফুটবলারের অভিষেক

সিরিয়ায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত অন্তত ৩৫

রাজবাড়ীতে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ

শাহজালাল বিমানবন্দর এলাকায় আগুন, এক ঘণ্টায় নিয়ন্ত্রণে

বিলাসবহুল গাড়িতে পাওয়া গেল কোটি টাকার গাঁজা

ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত ভারতের প্রাচীন বৌদ্ধ স্থান সারনাথ

পরিচয় মিলল চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দেওয়া নিখোঁজ সেই নারীর 

১০

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি গোপাল চন্দ্র, সম্পাদক শুভাশীষ কুমার

১১

রাওয়ার উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত

১২

রিয়ালে এক পা বিশ্বকাপের গোল্ডেন বলজয়ী তারকার!

১৩

আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি নেতা গুলিবিদ্ধ 

১৪

ফ্যামিলি কার্ড নিয়োগ পরীক্ষায় ছাত্রদলের ২ নেতার মারামারি

১৫

মেসি আর্জেন্টিনার নন! রক্তে ব্রাজিলের ছোঁয়া, গবেষণায় বেরিয়ে এলো পারিবারিক ইতিহাসের এক অজানা অধ্যায়

১৬

গোপনে কারামুক্ত হলেন তৌহিদ আফ্রিদি

১৭

মৌলভীবাজারে দায়ের কোপে নারীর পা বিচ্ছিন্ন

১৮

পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি থেকে পদ্মায় ঝাঁপ, নারী নিখোঁজ

১৯

ঈশানের প্রত্যাবর্তন আর তিলকের তাণ্ডবে নতুন রেকর্ড ভারতের

২০
X