রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৫, ০৫:০৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার বাংলা গানে কণ্ঠ দিলেন রাহাত ফতেহ আলী খান

এবার বাংলা গানে কণ্ঠ দিলেন রাহাত ফতেহ আলী খান। ছবি : সংগৃহীত
এবার বাংলা গানে কণ্ঠ দিলেন রাহাত ফতেহ আলী খান। ছবি : সংগৃহীত

ওস্তাদ রাহাত ফতেহ আলী খান। উপমহাদেশের বিখ্যাত সঙ্গীতশিল্পী। সঙ্গীতের এই সাধক মূলত কাওয়ালিশিল্পী হলেও বিশেষ কারণে তিনি অন্য অনেকের চেয়ে আলাদা। ঘণ্টার পর ঘণ্টা তার কাওয়ালিতে যেমন মন্ত্রমুগ্ধ হয়েছেন শ্রোতারা, তেমনি হিন্দি সিনেমার মেলোডি-নির্ভর গানেও তাকে পাওয়া গেছে সমানভাবে। বয়োজ্যেষ্ঠরা যেমন তার কাওয়ালিতে বুঁদ থাকেন, তেমনি তরুণরাও তার গাওয়া সিনেমার রোমান্টিক গানে আনমনে বিভোর হয়ে যান। বাংলাদেশেও রয়েছে তার লাখ লখ ভক্ত। সেই ভক্তদের জন্য এবার বাংলা গানে কন্ঠ দিলেন উপমহাদেশের এই সঙ্গীতগুরু।

গানের শিরেনাম ‌‌‘তুমি আমার প্রেম পিয়াসা’। গানটিতে তার সঙ্গে দ্বৈত কন্ঠ দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ কণ্ঠশিল্পী রুবাইয়াত জাহান। গানটি লিখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত গীতিকার কবির বকুল। সুর ও সঙ্গীতায়োজনে ছিলেন রাজা কাশেফ।

সম্প্রতি দুবাইয়ের ‘প্লেব্যাক ক্রিয়েটিভ স্টুডিও’তে কণ্ঠ দিয়েছেন রাহাত ফাতেহ আলী খান ও রুবাইয়াত জাহান। বিষয়টি নিশ্চিত করেছেন সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ।

গানটি প্রকাশ করছে দেশের অন্যতম অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)।

রাহাত ফাতেহ আলী খানের সাথে দ্বৈত গান গাইতে পেরে উচ্ছ্বসিত রুবাইয়াত জাহান। টেলিফোনে তিনি জানান, ‌‘লন্ডনে রাহাত ফতেহ আলী খানের সাথে দেখা হলে তিনি জানান বাংলা গানের প্রতি তার ভালোবাসার কথা। তিনি এও বলেন, তিনি বাংলা গান গাইতে চান। তখন রাজা কাশেফ তাকে এই গানটি করা প্রস্তাব দেন। তিনি রাজি হয়ে গেলেন। এবং খুব আন্তরিকতার সঙ্গে গানটি গাইলেন। গানটিতে কণ্ঠ দেওয়ার সময় বারবার বলছিলেন, গানটির কথা, সুর ও সঙ্গীত তার খুব ভালো লেগেছে। আমার কাছে মনে হল আমি আকাশের চাঁদ হাতে পেলোম। আমি মনে করি এটা আমার জীবনের অন্যতম একটি অর্জন। আমি আমার গায়কীর সেরাটা দিয়েছি এই গানে। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

গানটির আয়োজক, সুরকার ও সঙ্গীত পরিচালক রাজা কাশেফ জানালেন, খুব শিগগিরই লন্ডনের বিভিন্ন লোকেশনে গানটির ভিডিও চিত্রায়ন করা হবে। তারপর প্রকাশ করা হবে বিশেষ এই গানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১০

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১১

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১২

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৩

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৪

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৫

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

১৬

জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি মনু গ্রেপ্তার

১৭

বিশ্বকাপের প্রথম ম্যাচে ৮৮ বছর ধরে অপরাজিত ব্রাজিল

১৮

ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল রূপ নিল বিষাদে

১৯

ইরানে শান্তিচুক্তি পরিস্থিতি নিয়ে রাশিয়া ও চীনের প্রতিনিধিদের বৈঠক 

২০
X