বিনোদন ডেস্ক
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৫, ১০:২৪ এএম
আপডেট : ০৭ অক্টোবর ২০২৫, ১০:৩৬ এএম
অনলাইন সংস্করণ

সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবেরাকোন্ডা

বিজয় দেবরাকোন্ডা। ছবি : সংগৃহীত
বিজয় দেবরাকোন্ডা। ছবি : সংগৃহীত

সড়ক দুর্ঘটনার শিকার হয়েছেন দক্ষিণী সিনেমার হার্টথ্রব বিজয় দেবেরাকোন্ডা। সোমবার (৬ অক্টোবর) অন্ধ্রপ্রদেশের উন্ডাভল্লি এলাকায় দুর্ঘটনায় পড়েন তিনি। কেউ বলছে, গাড়ি দুমড়ে-মুচড়ে গিয়েছিল, আবার কেউ দাবি করছে, অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন অভিনেতা। অবশেষে দীর্ঘ নীরবতা ভেঙে মুখ খুললেন বিজয় নিজেই।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যায় নিজের এক্স অ্যাকাউন্টে বিজয় লেখেন, ‘সব ঠিক আছে। গাড়িতে একটু ধাক্কা লেগেছে, তবে আমরা সবাই একদম ভালো আছি। জিমে গিয়ে স্ট্রেন্থ ওয়ার্কআউট করলাম এবং বাড়ি ফিরে এলাম। মাথাব্যথা করছে, কিন্তু এক প্লেট বিরিয়ানি আর ঘুমেই সেটা ঠিক হয়ে যাবে। তাই তোমাদের সকলকে একটা হাগ আর অনেক ভালোবাসা। খবর দেখে দুশ্চিন্তা করো না।’

এক প্রতিবেদনে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, কিন্তু তিনি কোনোরকম আঘাত ছাড়াই রক্ষা পান।

এদিকে সম্প্রতি বিজয়ের সঙ্গে অভিনেত্রী রাশমিকা মান্দানার সঙ্গে বাগদানের খবর সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। যদিও এখন পর্যন্ত বিজয় বা রাশমিকা কেউই তাদের বাগদানের বিষয়ে কিছু ঘোষণা করেননি।

তবে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, বিজয়ের সঙ্গে তার ভাই অভিনেতা আনন্দ দেবরাকোন্ডা এবং তাদের বাবা-মা গোবর্ধন রাও ও মাধবীকে দেখা যায় পুট্টাপার্থির মন্দিরে। পুট্টাপার্থির মন্দির কর্তৃপক্ষ তাকে স্বাগত জানান, ফুলের তোড়া ও সত্য সাই বাবার একটি ছবি উপহার দেন।

ভিডিওতে ভক্তদের চোখে পড়ে বিজয়ের বাগদানের আংটি, যা নিয়ে আরও চর্চা শুরু হয়েছে।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

টিভিতে আজকের যত খেলা

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

স্বর্ণের আজকের বাজারদর

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

১০

কুকুরের কামড়ে আহত বিচারক, এক বছরে শতাধিক আক্রান্ত

১১

‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান চান মোজতবা খামেনি

১২

ব্র্যাক এনজিওতে নিয়োগ, নেই বয়সসীমা

১৩

ইরানের বিরুদ্ধে ঘাঁটি ব্যবহারের অনুমতি দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বার্নহ্যাম

১৪

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের হামাদান প্রদেশে নতুন করে উত্তেজনা

১৫

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৬

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

১৭

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

১৮

জামায়াত এমপি গাজী নজরুল থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

১৯

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

২০
X