বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ০৯:৫৯ এএম
আপডেট : ৩১ জুলাই ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের ‘কিংডম’

বিজয় দেবেরাকোন্ডা । ছবি : সংগৃহীত
বিজয় দেবেরাকোন্ডা । ছবি : সংগৃহীত

দক্ষিণী সুপারস্টার বিজয় দেবেরাকোন্ডা অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিংডম’ ভারতে মুক্তি পাচ্ছে আজ। তবে রিলিজের আগেই ছবিটি যেভাবে দর্শকমহলে ঝড় তুলেছে, তা রীতিমতো বিস্ময়কর। ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয় উত্তেজনা, আর এবার অগ্রিম টিকিট বিক্রিতে রেকর্ড গড়ে নজির স্থাপন করল ‘কিংডম’।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, এই ছবির জন্য এখন পর্যন্ত প্রায় ১ লাখ ৩৪ হাজার অগ্রিম টিকিট বিক্রি হয়েছে। শুধু প্রিমিয়ার শোর জন্যই বিক্রি হয়েছে ২০ হাজারেরও বেশি টিকিট।

আরও জানা যায়, অগ্রিম বুকিং শুরু হওয়ার পর প্রথম দিন ২৯.৪ হাজার, দ্বিতীয় দিন ৩৩.৯৪ হাজার এবং তৃতীয় দিনে ৭০.৩৪ হাজার টিকিট বিক্রি হয়েছে। শুধু তাই নয়, গোটা তেলেঙ্গনায় ৬১২ শোয়ের জন্য মোট এক লাখ অগ্রিম টিকিট কাটা হয়েছে। এদিকে সেন্সর রিভিউয়েও ‘কিংডম’ পেয়েছে ‘ব্লকবাস্টার’ এর তকমা। ট্রেলারে একদিকে যেমন ভরপুর অ্যাকশন, অন্যদিকে আবেগ ও ড্রামা, সব মিলিয়ে দর্শক মনে জায়গা করে নিয়েছে ছবিটি।

তবে মুক্তির আগেই ‘কিংডম’ প্রমাণ করেছে, এটি শুধু একটি সিনেমা নয়, বরং এই বছরের অন্যতম বড় চমক হতে চলেছে। এখন শুধু অপেক্ষা বক্স অফিসের ঝড় দেখার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X