বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ০৫:১৫ পিএম
আপডেট : ৩০ অক্টোবর ২০২৫, ০৫:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

বাবা হতে চলেছেন রানা দাগ্গুবতি

রানা দাগ্গুবতি ও তার স্ত্রী মিহিকা I ছবি : সংগৃহীত
রানা দাগ্গুবতি ও তার স্ত্রী মিহিকা I ছবি : সংগৃহীত

দীর্ঘদিন খলনায়কের তকমা গায়ে নিয়ে পর্দা কাঁপালেও এবার জীবনের সবচেয়ে স্নিগ্ধ অধ্যায়ে পা রাখছেন দক্ষিণী সিনে-ইন্ডাস্ট্রির জনপ্রিয় খল অভিনেতা রানা দাগ্গুবতি। ‘বাহুবলি’র নির্মম বল্লালদেব বাস্তবে এবার হয়ে উঠছেন জীবনের পরম নায়ক। স্ত্রী মিহিকা বাজাজের কোলজুড়ে আসছে তাদের প্রথম সন্তান।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, রানা দাগ্গুবতির স্ত্রী মিহিকা বাজাজের অন্তঃসত্ত্বা হওয়ার খবরে দাগ্গুবতি পরিবারে এখন আনন্দের হাওয়া বইছে। আনন্দিত রানা দাগ্গুবতির বাবা প্রযোজক সুরেশ বাবু।

২০২২ সালের শুরুতে গুঞ্জন চাউর হয়, বাবা হতে যাচ্ছেন রানা দাগ্গুবতি। এ নিয়ে জোর চর্চা হলেও বিষয়টি নিয়ে কিছু বলেননি রানা-মিহিকা দম্পতি। তারপর একই বছরের অক্টোবরে ফের মিহিকার মা হওয়ার গুঞ্জন চাউর হয়। পরে এই গুঞ্জন উড়িয়ে দেন রানার স্ত্রী মিহিকা বাজাজ। তবে এবার এখন পর্যন্ত বিষয়টি নিয়ে কেউ-ই কোনো বক্তব্য দেননি।

২০২০ সালের ১২ মে প্রথম মিহিকার সঙ্গে প্রেমের সম্পর্কের কথা প্রকাশ করেন রানা দাগ্গুবতি। এর কয়েকদিন পর তাদের রোকা অনুষ্ঠান হয় ও বাগদান সারেন তারা। একই বছরের ৮ আগস্ট বিবাহবন্ধনে আবদ্ধ হন এই যুগল। করোনা মহামারির কারণে ছোট পরিসরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।

রানার স্ত্রী মিহিকা পেশায় ইভেন্ট প্ল্যানার। ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা। তার বাবা বান্টি বাজাজ প্রসিদ্ধ জুয়েলারি ডিজাইনার।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেদে পল্লীতে এসি-সিসি ক্যামেরা লাগিয়ে মাদক ব্যবসায়ীর রাজকীয় জীবনযাপন

উদ্বোধনী ম্যাচে ড্র, ব্রাজিলের জন্য বড় অশনি সংকেত!

কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পুলিশ পরিদর্শক প্রত্যাহার

প্রাথমিকের পরীক্ষায় ফি নির্ধারণ

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দিল ছাত্রলীগ

নেইমারের সেই জার্সি পরেই মাঠে ছিলেন সাকিব

নলকূপ বসাতে গিয়ে ২ শ্রমিকের মৃত্যু

মমেক হাসপাতালে হাম ও হাম উপসর্গে শিশু মৃত্যু বেড়ে ৫১

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

একাই লড়েছেন ভিনিসিয়ুস / মরক্কোর বিপক্ষে ব্রাজিলের অধিকাংশই ছিলেন নিষ্প্রভ

১০

স্বর্ণ ও রুপার আজকের বাজারদর

১১

কেনেডি সেন্টার থেকে সরানো হলো ট্রাম্পের নাম

১২

৩৬ বছরের আক্ষেপ মোচন / বিশ্বমঞ্চে জয়ের হাসি ফিরল স্কটল্যান্ডের মুখে

১৩

জাবির বাসে নারী শিক্ষার্থীকে হেনস্থা, ছাত্র বহিষ্কার

১৪

প্রথম স্ত্রীর ‘বাড়িতে যাতায়াত’ নিয়ে বিরোধে প্রাণ দিলেন দ্বিতীয় স্ত্রী

১৫

হরমুজের কাছে ১৪১টি জাহাজ ঘুরিয়ে দিয়েছে সেন্টকম

১৬

মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে প্রাণ গেল ব্যবসায়ীর

১৭

হোঁচট খেয়ে ব্রাজিল কোচ / ‘প্রথম ম্যাচেই বিশ্বকাপ জেতা যায় না’

১৮

আইসিইউ নিয়ে সুখবর পাচ্ছে ১০ জেলার মানুষ, আজ থেকে চালু

১৯

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরির সুযোগ

২০
X