বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
বিনোদন ডেস্ক
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৫, ১২:২৭ পিএম
অনলাইন সংস্করণ

‘বাহুবলি’ সিনেমার ‘বল্লালদেব’ এবার বাবা হতে চলেছেন

‘বাহুবলি’ সিনেমার ‘বল্লালদেব’ এবার বাবা হতে চলেছেন I ছবি : সংগৃহীত
‘বাহুবলি’ সিনেমার ‘বল্লালদেব’ এবার বাবা হতে চলেছেন I ছবি : সংগৃহীত

‘বাহুবলি’র বল্লালদেব এবার বাস্তব জীবনে নতুন ভূমিকায়! জনপ্রিয় অভিনেতা রানা দাগ্গুবতি ও তার স্ত্রী মিহীকা বাজাজের সংসারে আসছে নতুন অতিথি। এটি দম্পতির প্রথম সন্তান। দক্ষিণ ভারতের গণমাধ্যম গ্রেটঅন্ধ্র-এর প্রতিবেদনে এই সুখবরটি জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, রানা দাগ্গুবতির পরিবারে এখন উৎসবের আমেজ। অন্তঃসত্ত্বা মিহীকার খবরে আনন্দে মেতেছেন প্রযোজক সুরেশ বাবু, যিনি রানার বাবা এবং প্রয়াত প্রযোজক ও সংসদ সদস্য ডি. রমনাইডুর পুত্র। দাগ্গুবতি পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে গণমাধ্যম জানায়, পরিবারের সবাই এই নতুন অধ্যায়ের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এর আগে ২০২২ সালে দুই দফায় মিহীকার মা হওয়ার গুঞ্জন ছড়িয়েছিল। তখন অবশ্য রানা ও মিহীকা কেউই বিষয়টি স্বীকার করেননি। এবারও আনুষ্ঠানিকভাবে দম্পতির তরফে কোনো মন্তব্য আসেনি, তবে পরিবারের কাছের মানুষদের আনন্দ ভাগ করে নেওয়াতেই যেন খবরটি নিশ্চিত হয়ে উঠেছে।

রানা দাগ্গুবতি ২০২০ সালের ১২ মে মিহীকার সঙ্গে নিজের প্রেমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন। অল্প কিছুদিনের মধ্যেই তাদের রোকা ও বাগদান সম্পন্ন হয়। একই বছরের ৮ আগস্ট হায়দরাবাদে সীমিত পরিসরে, ঘনিষ্ঠ আত্মীয়স্বজনের উপস্থিতিতে সম্পন্ন হয় তাদের বিয়ে।

মিহীকা বাজাজ পেশায় ইভেন্ট প্ল্যানার এবং ‘ডিউ ড্রপ ডিজাইন স্টুডিও’র প্রতিষ্ঠাতা। তার বাবা বান্টি বাজাজ ভারতের সুপরিচিত জুয়েলারি ডিজাইনার।

রানা দাগ্গুবতি এস এস রাজামৌলি পরিচালিত বাহুবলি সিরিজে ‘বল্লালদেব’ চরিত্রে অভিনয় করে বিপুল জনপ্রিয়তা অর্জন করেন। তার অভিনীত ‘দ্য ঘাজি অ্যাটাক’, ‘নেনে রাজু নেনে মন্ত্রি’, ‘হায়দরাবাদ ব্লুজ’সহ একাধিক চলচ্চিত্র সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

দক্ষিণি সিনেমার অন্যতম শক্তিশালী এই তারকার জীবনে আসন্ন পিতৃত্বের আনন্দে এখন রানা ভক্তরাও উৎসাহে মেতে উঠেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

গণঅধিকার পরিষদের সভাপতির বোনের বাসায় চুরি, শ্রমিকদল নেতা গ্রেপ্তার

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

বাসের ধাক্কায় প্রাণ গেল অটোরিকশার ২ যাত্রীর

১০

টানা বৃষ্টিতে মরিচের বাজারে আগুন

১১

লোহিত সাগরে চলাচলকারী জাহাজে রেডিওতে সতর্কবার্তা দিচ্ছে হুতিরা

১২

আধুনিক মেশিনে বদলে যাচ্ছে রামেক হাসপাতালের ল্যাব সেবা

১৩

হরমুজ প্রণালির লারাক দ্বীপে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা

১৪

ফেনীতে আ.লীগের কার্যালয় গুঁড়িয়ে দিল প্রশাসন

১৫

মেসিদের নিয়ে অপপ্রচার, কঠোর আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

১৬

দেশে জ্বালানি তেলের সংকট নেই: পেট্রোল পাম্প মালিক সমিতি

১৭

যুক্তরাষ্ট্রের হামলার মধ্যেও ক্ষেপণাস্ত্র উৎপাদন করছে ইরান

১৮

স্বামীর বিরুদ্ধে মিথ্যা মামলায় কারাগারে স্ত্রী

১৯

কালবেলায় সংবাদ প্রকাশ / কমলগঞ্জে সেই ১২০০ কমলা গাছ কাটার ঘটনায় উচ্চতর তদন্ত কমিটি গঠন

২০
X