বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫, ১০:১৪ এএম
অনলাইন সংস্করণ

ব্যাচেলর পয়েন্টের নতুন চমক স্পর্শিয়া

অর্চিতা স্পর্শিয়া I ছবি: সংগৃহীত
অর্চিতা স্পর্শিয়া I ছবি: সংগৃহীত

জমে উঠেছে কাজল আরেফিন অমি পরিচালিত জনপ্রিয় সিরিয়াল ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫। কাবিলা, হাবু, পাশাদের ব্যাচেলর ফ্ল্যাটে ফিরে এসেছে নেহাল। তাদের সঙ্গে দেখা যাচ্ছে যাচ্ছে জাকিরকেও। আরও এক নতুন চরিত্র এই সিরিয়ালে যোগ হচ্ছে, তিনি হলেন অর্চিতা স্পর্শিয়া।

কিছুদিন আগে নিজের ফেসবুকে একটি পোস্ট দিয়ে অমি লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে হ্যাতে কে?’ সেই রহস্য জানা গেল, বৃহস্পতিবার সন্ধ্যায় নির্মাতার পোস্ট থেকে। পোস্টার প্রকাশ করে চমকে দিয়ে জানালেন, ব্যাচেলর পয়েন্টের নতুন চমক হলেন স্পর্শিয়া।

ব্যাচেলর পয়েন্টে যুক্ত হওয়া নিয়ে স্পর্শিয়া বলেন, ‘গত কয়েক বছর ধরে সিরিয়াস জনরায় কাজ বেশি করা হচ্ছিল। এ জন্য চাচ্ছিলাম, সেখান থেকে বেরিয়ে ফান-কমেডি বা কালারফুল কিছু করতে; যাতে আরও বেশি দর্শকের সঙ্গে যুক্ত হওয়া যায়। ‘ব্যাচেলর পয়েন্ট’ টিম থেকে যখন কল এলো, সঙ্গে সঙ্গে হ্যাঁ বলে দেই। তাছাড়া এই সিরিয়াল তো একটা ব্র্যান্ড, সবার কাছে জনপ্রিয়। এর আগে অমি ভাইয়ের সঙ্গে কখনও কাজ করা হয়নি। তিনি মেধাবী মেকার। সব আর্টিস্টই চান, ভালো ডিরেক্টরের সঙ্গে কাজ করতে। আশা করছি, আমাদের কোলাবোরেশন অনেক স্ট্রং কিছু হবে। বাকিটা দর্শকরা বলবেন।’

নির্মাতা কাজল আরেফিন অমি বলেন, ‘ব্যাচেলর পয়েন্টে পুরুষ চরিত্রগুলো বেশি দেখা যায়। সেই তুলনায় ফিমেল চরিত্র তুলনামূলক। দর্শকরা বিগত সিজনে এখানে যেসব ফিমেল চরিত্র দেখেছেন, সবাইকে পছন্দ করেছেন, এবং চরিত্রগুলো জনপ্রিয় হয়ে উঠেছে। গল্পের চাহিদায় মনে হয়েছে, সিজন ফাইভে আরও নতুন চরিত্র দরকার, যে কারণে স্পর্শিয়াকে নিয়েছি। আমি চাই, তার চরিত্রটি দর্শকদের জন্য সারপ্রাইজ, এবং এটাও দর্শক বিশ্বাসযোগ্য মনে হবে। স্পর্শিয়ার সঙ্গে কারো পেয়ার হয় কিনা, বা তার চরিত্র কতটা আনন্দিত করবে সেটা সিজন ফাইভে নেক্সট এপিসোডগুলো দেখলে দর্শক বুঝতে পারবেন।’

সিরিয়ালটিতে অভিনয় করেছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম, মিশু সাব্বির, তৌসিফ মাহবুব, শামীমা নাজনীন, ইরফান মৃধা শিবলু পাভেল, আবদুল্লাহ রানা, মনিরা মিঠু প্রমুখ। ওটিটির প্ল্যাটফর্ম বঙ্গের পাশাপাশি পরবর্তীতে চ্যানেল আই ও বুম ফিল্মসের ইউটিউবেও দেখা যাচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাতিজার স্পর্শকাতর অঙ্গ কেটে চাচি উধাও

কুয়েত সীমান্তে ইরানের ড্রোন হামলা

কারাগারে অসুস্থ সাবেক এমপি 

কক্সবাজারের পর্যটন নিয়ে সরকারের মহাপরিকল্পনা

রাজস্ব আয় বৃদ্ধি ও সেবার মানোন্নয়নে বিআইডব্লিউটিএর কার্যক্রম আরও জোরদারের নির্দেশনা

যুক্তরাজ্যে পানিতে ডুবে প্রাণ হারালেন বাংলাদেশি রাজনীতিকের স্ত্রী ও কন্যা

রাষ্ট্রপতি ইস্যুতে আসিফ মাহমুদ / অবশেষে অপসারণ হচ্ছে, এটা সুসংবাদ

১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ, ইসিবির সূচি ঘোষণা

গবেষণাভিত্তিক শিক্ষায় নতুন দৃষ্টান্ত গড়ল সিকৃবি

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু / সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার

১০

সমমনা জোটের নতুন সমন্বয়ক ডা. নূরুল ইসলাম

১১

‘সুন্দর ভবন থাকলেই হবে না, শ্রেণিকক্ষে শিক্ষার্থীও থাকতে হবে’

১২

সুনামগঞ্জে ভারতীয় কাপড়সহ আটক ৩

১৩

জামায়াত দেশ ও ইসলামের জন্য অকল্যাণকর: উবায়দুল্লাহ ফারুক

১৪

কেপ ভার্দের ভোজিনহা ও তার পরিবারকে মেসির ‘বিশেষ উপহার’

১৫

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের পথে / আর্জেন্টিনাকে আজীবন বহিষ্কারে ২৩ মিলিয়ন গণস্বাক্ষর

১৬

হুথিদের যে কোনো হামলার জন্য ইরানকে দায়ী করা হবে: ট্রাম্প

১৭

কারখানায় বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৫

১৮

ইসরায়েলকে স্বীকৃতি দিলেই সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি কার্যকর হবে: ট্রাম্প

১৯

আর্জেন্টিনা ফুটবল বসকে যুক্তরাষ্ট্রে আটকের খবর, যা জানা গেল

২০
X