রাজু আহমেদ
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৫, ০৫:৪৯ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৫, ১০:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সিনে-ড্রামা ‘পায়েল’-এ দর্শকপ্রশংসায় স্পর্শিয়া-বাসার

সিনে-ড্রামা ‘পায়েল’-এ দর্শকপ্রশংসায় স্পর্শিয়া-বাসার। ছবি : সংগৃহীত
সিনে-ড্রামা ‘পায়েল’-এ দর্শকপ্রশংসায় স্পর্শিয়া-বাসার। ছবি : সংগৃহীত

ঈদ উপলক্ষে ইউটিউবের জন্য নির্মিত একটি ব্যতিক্রমী সিনে-ড্রামা ‘পায়েল’-এ অভিনয় করে নতুন করে আলোচনায় এসেছেন জনপ্রিয় অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া। সিনেমার আদলে নির্মিত এই নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা খায়রুল বাসার। পরিচালনায় ছিলেন সাইফুল হাফিজ খান।

এ আর কে ফিল্মস-এর ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া ‘পায়েল’ ইতোমধ্যেই দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে। এর ভিন্নধর্মী গল্প, সংলাপ ও নির্মাণশৈলী আলাদা করে নজর কেড়েছে।

অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া বলেন, আমি এখন আর আগের মতো ছোটপর্দায় কাজ করছি না। পায়েলের গল্পটা এতটাই ব্যতিক্রম ছিল যে না করতে পারিনি। এটি সিনেমার আদলে নির্মিত হয়েছে, যা এখনো আমাদের টেলিভিশন বা অনলাইন কনটেন্টে খুব বেশি দেখা যায় না। ভিউয়ের যুগে এটি অন্যদের ছাপিয়ে যেতে না পারলেও যারা দেখছেন তারা বেশ প্রশংসা করছেন।

পায়েলের গল্প আবর্তিত হয়েছে দুই নিঃসঙ্গ মানুষের জীবনের ঘিরে। খায়রুল বাসার অভিনয় করেন কুতুব নামের চরিত্রে। এক শিকড়হীন যুবক, যার জীবন কাটে একটি নির্জন চিতাঘাটে মৃতদেহ দাহ করার মধ্য দিয়ে। অপরদিকে জরী চরিত্র করেন অর্চিতা স্পর্শিয়া। যিনি একজন পরিচ্ছন্নকর্মী, যার পৃথিবীতে আপন বলতে কেউ নেই। একাকিত্ব থেকে মুক্তি পেতে সে হাত ধরে কুতুবের। ধীরে ধীরে গড়ে ওঠে এক নিঃশব্দ সম্পর্ক। তবে প্রশ্ন থেকেই যায়—শেষ পর্যন্ত কী তারা একসঙ্গে থাকতে পারবে?

পরিচালক সাইফুল হাফিজ খান বলেন, পায়েল একদম সিনেমার ধরনে নির্মাণ করেছি। ইউটিউবের জন্য এ ধরনের সিনে-ড্রামা আমাদের দেশে খুব বেশি হয়নি বললেই চলে। সময় নিয়ে, যত্নসহকারে কাজটি করেছি। যারা দেখেছেন, তাদের অনেকেই নির্মাণশৈলী ও অভিনয়ের প্রশংসা করেছেন, যা আমাদের জন্য উৎসাহজনক।

সাধারণ নাটক থেকে আলাদা হয়ে, নতুন ধরনের গল্প ও উপস্থাপনায় নির্মিত ‘পায়েল’ ইউটিউব নাট্যজগতে এক নতুন ধারা সূচনার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন অনেকেই। দর্শকপ্রিয়তাঘ পেয়েছে দারুণ। মানসম্মত নির্মাণের দৃষ্টান্ত হিসেবে এটি ইতোমধ্যেই প্রশংসিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোল করে বাঁ পায়ের জাদু দেখালেন জাইমা রহমান

বাজেট বাস্তবায়ন নিয়ে রুমিন ফারহানার প্রশ্ন

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা নিয়ে কঠোর অবস্থানে ইসরায়েল

বাড়ি বিক্রি করে বিশ্বভ্রমণে ব্রিটিশ নারী, ঘুরেছেন ১৭৯ দেশ

এবার ছোটপর্দার গোয়েন্দা পরমব্রত চট্টোপাধ্যায়

হরমুজ প্রণালি নিরাপদ রাখতে একসঙ্গে কাজ করবে ইরান ও ওমান

সরফরাজ হোসেনের কবিতা : নীল

ধর্মমন্ত্রীর প্রতি সেই ওমরাযাত্রীর পরিবারের কৃতজ্ঞতা

সন্তানদের সঙ্গে মিলে গেছে নতুন ২ ইউনিয়নের নাম, সংসদে ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

জুনের প্রথম ১৩ দিনে রেমিট্যান্সে শীর্ষে কৃষি ব্যাংক

১০

বাজেটকে স্বাগত জানিয়ে ঢাবিতে ছাত্রদল নেতা তৌহিদের বৃক্ষরোপণ

১১

সেই হজযাত্রীর জন্য ধর্মমন্ত্রীর শোক

১২

রাশিয়ায় যুদ্ধে গিয়ে নিখোঁজ ২ বাংলাদেশি  

১৩

পশ্চিমবঙ্গের নতুন দল ‘এনসিপিআই’ বাংলাদেশে তৈরি, দাবি কংগ্রেস নেতার

১৪

তিন জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার পূর্বাভাস

১৫

প্রতিমন্ত্রীর মানহানির অভিযোগে ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা

১৬

২০২৬ বিশ্বকাপ কে জিতবে? চার এআই চ্যাট বক্সের একই উত্তর

১৭

বাংলাদেশি সাত জেলেকে বোটসহ ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

১৮

আ.লীগ নেতা কারাগারে

১৯

এশিয়াটিক থ্রিসিক্সটির নতুন প্ল্যাটফর্ম ‘হার এশিয়াটিক সার্কেল’

২০
X