বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৫, ০৩:০৩ পিএম
অনলাইন সংস্করণ

ঈদের সিনে-ড্রামা ‘পায়েল’-এ গান গাইলেন সালমান ও কনা

ঈদের সিনে-ড্রামা 'পায়েল'-এ গান গাইলেন সালমান ও কণা
ঈদের সিনে-ড্রামা 'পায়েল'-এ গান গাইলেন সালমান ও কণা

দেশের জনপ্রিয় সংগীতশিল্পী দিলশাদ নাহার কনা তার ক্যারিয়ারে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন। সিনেমার পাশাপাশি নাটকের গানেও শ্রোতাদের মুগ্ধ করেছেন তিনি। এবার ঈদ উপলক্ষে নির্মিত সিনে-ড্রামা ‘পায়েল’-এর জন্য নতুন একটি গান গেয়েছেন তিনি। তার সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন সালমান জাইম।

‘বুকে লাগে টান’ শিরোনামের এই গানের কথা লিখেছেন বিশাল সাহা। গানটি প্রকাশিত হয়েছে এআরকে মিউজিক ইউটিউব চ্যানেলে। গানটি ইতোমধ্যেই শ্রোতাদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে।

নির্মাতা সাইফুল হাফিজ খানের পরিচালনায় নির্মিত ‘পায়েল’ একটি হৃদয়স্পর্শী সিনে-ড্রামা। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা খাইরুল বাসার ও স্পর্শিয়া। নাটকটি সহজ-সরল প্রেমের গল্পকে কেন্দ্র করে তৈরি হয়েছে, যেখানে সম্পর্কের টানাপোড়েন ও আবেগের বাস্তব প্রতিফলন দেখা যাবে।

সিনে-ড্রামাটির চিত্রায়নে ব্যবহার করা হয়েছে মনোরম লোকেশন, সূক্ষ্ম আবহসংগীত এবং নিখুঁত সিনেমাটোগ্রাফি, যা পুরো গল্পকে আরও জীবন্ত করে তুলেছে। বিশেষ করে, প্রতিটি দৃশ্যে যে আবেগের গভীরতা ফুটিয়ে তোলা হয়েছে, তা দর্শকদের হৃদয়ে গেঁথে থাকবে।

গান প্রসঙ্গে সালমান জাইম বলেন, ‘কনা আপুর সঙ্গে আমার গাওয়া এই গানটি দারুণ সাড়া পাচ্ছে। আমাদের কাজের রসায়নও বেশ ভালো হয়েছে, যা দর্শকরা বেশ পছন্দ করছেন।’

অন্যদিকে কনা বলেন, ‘দর্শক-শ্রোতাদের প্রত্যাশার কথা মাথায় রেখেই গানটি করেছি। এটি অত্যন্ত সুন্দর কথা-সুরের একটি গান। আমার বিশ্বাস, এটি সবার ভালো লাগবে।’

ইতোমধ্যেই খাইরুল বাসার ও স্পর্শিয়ার একটি মিউজিক ভিডিও দর্শকমহলে প্রশংসিত হয়েছে, যা ‘পায়েল’ নাটকের প্রতি প্রত্যাশা আরও বাড়িয়ে তুলেছে। ব্যতিক্রমী গল্প ও চমকপ্রদ উপস্থাপনা নিয়ে নির্মিত এই নাটক ঈদের বিনোদনে নতুন মাত্রা যোগ করবে বলেই আশা করা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X