বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ১২:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

হতাশ হয়ে থিয়েটার ছাড়ছেন নিবেদিতা

নিবেদিতা মুখোপাধ্যায় I ছবি: সংগৃহীত
নিবেদিতা মুখোপাধ্যায় I ছবি: সংগৃহীত

হঠাৎ করেই মঞ্চ অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নিলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী নিবেদিতা মুখোপাধ্যায়। নাট্যমহলে খবরটি ছড়িয়ে পড়তেই শুরু হয়েছে কানাঘুষা। প্রশ্ন একটাই—কেন এমন আকস্মিক সিদ্ধান্ত? ‘চেতনা’র মতো সম্মানজনক থিয়েটার দল, আর সুজনের পরিচালনায় ‘মহাত্মা বনাম গান্ধী’ নাটকে কস্তুরবার চরিত্রে তার বিস্ময়কর অভিনয় যারা দেখেছেন, তারা এই খবরে আরও স্তম্ভিত। ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো সরকারি মঞ্চে নাটক মঞ্চস্থ করার সুযোগ পাচ্ছেন না তারা।

এ বিষয়ে নিবেদিতা বলেন, থিয়েটারে এমনিই টাকা কম। সেখানে বেসরকারি হল ভাড়া নেওয়া খুবই কঠিন ব্যাপার। শহরে বেশকিছু সরকারি মঞ্চ রয়েছে। সব সময়েই নানা অজুহাত দেখিয়ে তা আমাদের দেওয়া হচ্ছে না। বুঝতে পারছি না, কারা কলকাঠি নাড়ছেন? এই অভিযোগ শুধু আমরা নয়, অনেকেই করছেন।

বহু বছর ধরে মঞ্চে অভিনয় করছেন তিনি। নিবেদিতার দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক এবং সিনেমাকে যতটা গুরুত্ব দেন, নাটককে ততটা গুরুত্ব দেন না।

তার কথায়, আমরাও তো শিল্পী। নীল এখনও চেষ্টা চালিয়ে যেতে চায়। কিন্তু আমি কোনো দিশা দেখতে পাচ্ছি না। থিয়েটারে রোজগার কম। ফলে বাকি অভিনেতারাও অন্যান্য মাধ্যমের কাজকেই বেশি গুরুত্ব দিচ্ছে। সেটা সত্যিই খুব দুঃখজনক। এ ছাড়া অভিনেত্রীর ক্ষোভ, আরজি কর কাণ্ডে সরব হওয়ায় দীর্ঘদিন তার হাতে কোনো কাজই ছিল না।

নিবেদিতা আরও বলেন, ‘জানি না, ভেতরে কারা এই ধরনের কাজ করাচ্ছেন। এক বছর পরে কাজ পেলাম ধারাবাহিকে। সিনেমায় এখনও ঢুকতে পারিনি।‘ তবে অভিনেত্রী এমন কথা শুনে বোঝা যায় একপ্রকার হতাশ হয়েই এই সিদ্ধান্ত নিয়েছেন অভিনেত্রী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডা. জাহেদ ইস্যুতে ভারতীয় ভারপ্রাপ্ত হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

প্রধানমন্ত্রীর কার্যালয়ে চাকরি, অষ্টম শ্রেণি পাসেও আবেদন

বিরোধীদলীয় নেতার সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ

চুক্তি নিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বললেন, বিশাল জয়

ইয়ামাল কি খেলবেন আজ, স্পষ্ট করলেন স্পেন কোচ

যে ৫ ভুল নীরবে সম্পর্ক ভেঙে দেয়

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ৬৯ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৯৭

ব্রাজিলে হেলিকপ্টার দুর্ঘটনায় মার্কিন সংগীতশিল্পী অলিভার ট্রি নিহত

মাঠে নামছে বিশ্বকাপের ফেভারিট স্পেন, কখন-কীভাবে দেখবেন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছে দুদক : আকতারুল

১০

৩০ বছর বয়সের পর ত্বক ও চুল বদলে যায় কেন? আসল কারণ জানুন

১১

গোপালগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ও সড়ক অবরোধ

১২

নবম পে-স্কেল, বেতন-ভাতায় চূড়ান্ত বরাদ্দ!

১৩

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলীয় শিশুর মৃত্যু

১৪

দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মার তীব্র ভাঙন

১৫

কালবেলায় সংবাদ প্রকাশ / ‘উধাও’ হওয়া গ্রাহকের ৫ লাখ টাকা বুঝিয়ে দিল ইসলামী ব্যাংক

১৬

ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় যেসব শীর্ষ নেতাদের হারিয়েছে ইরান 

১৭

যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে ‘বড় বিজয়’ ইরানের

১৮

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র / প্রথম ইউনিটের পরীক্ষামূলক কার্যক্রমে শনাক্ত ত্রুটি ‘উদ্বেগজনক নয়’ : এনপিসিবিএল

১৯

লিবিয়া হয়ে অবৈধ পথে ইতালি গেলেই ফেরত পাঠানো হবে

২০
X