মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৫:৪২ পিএম
আপডেট : ২১ নভেম্বর ২০২৫, ০৬:০০ পিএম
অনলাইন সংস্করণ

অতীত ভাবার বিষয় নয়, উন্নয়নের রাজনীতি করতে চাই : বাবর

নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা 
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলায় নির্বাচনী পথসভায় বক্তব্য রাখেন লুৎফুজ্জামান বাবর। ছবি : কালবেলা 

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর বলেছেন, অতীতে কে কি করছে তা আমার ভাবার বিষয় নয়। আমি উন্নয়নের রাজনীতি করতে চাই। আমার রাজনীতি হচ্ছে এলাকার উন্নয়নের রাজনীতি।

শুক্রবার (২১ নভেম্বর) বেলা ১১টায় মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী পথসভায় তিনি এ কথা বলেন।

লুৎফুজ্জামান বাবর বলেন, সবাইকে নিয়ে আত্মনির্ভরশীল হতে হবে। কারিগরি দক্ষতা অর্জন করতে হবে, এজন্য প্রচুর পরিশ্রম করতে হবে। তবেই আপনারা নিজ লক্ষ্যে পৌঁছাতে পারবেন। ইনশাল্লাহ।

তিনি আরও বলেন, আমি আপনাদের মাঝে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ধানের শীষ প্রতীক নিয়ে এসেছি। আপনারা জানেন, আমার চেয়ে আমার নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবার অনেক বেশি নির্যাতন ও কষ্ট ভোগ করেছেন। তারপরও কখনো অপশক্তির সঙ্গে আপস করেননি, দেশের উন্নয়নের স্বার্থে আমরা আগামী ফেব্রুয়ারির নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীককে বিজয়ী করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই।

নির্বাচনী পথসভায় মোহনগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, জেলা বিএনপির সদস্য ইমরান খান ও সাবেক ভাইস চেয়ারম্যান সিরাজ উদ্দিন তালুকদারসহ বিএনপির সব অঙ্গ সংগঠনের নেত্রীরা উপস্থিত ছিলেন।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

১০

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১১

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১২

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১৩

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৪

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৬

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৭

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৮

টিভিতে আজ যত খেলা

১৯

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

২০
X