স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫, ০৫:৪০ পিএম
অনলাইন সংস্করণ

সাদমান-জয়ের ফিফটিতে চালকের আসনে বাংলাদেশ

দারুণ জুটি গড়েন সাদমান-জয়। ছবি : সংগৃহীত
দারুণ জুটি গড়েন সাদমান-জয়। ছবি : সংগৃহীত

মিরপুর টেস্টের তৃতীয় দিন শেষে চালকের আসনে বাংলাদেশ। প্রথম ইনিংসে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে থামিয়ে ২১১ রানের লিড পাওয়ার পর নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে দারুণ শুরু পেয়েছে টাইগাররা। দ্বিতীয় ইনিংসে ওপেনিং জুটিতে ভালো ভিত্তি গড়েন সাদমান ইসলাম ও মাহমুদুল হাসান জয়। এই দুই ব্যাটারের ফিফটিতে ১ উইকেটে ১৫৬ রানে দিন শেষ করেছে টাইগাররা, দল এগিয়ে ৩৬৭ রানে।

ফলোঅনের শঙ্কা নিয়েই তৃতীয় দিন (২১ নভেম্বর) ব্যাটিংয়ে নেমেছিল আয়ারল্যান্ড। ৫ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ছিল ৯৮ রান। তখনো তারা পিছিয়ে ছিল ৩৭৮ রানে। বিপর্যয় কাটিয়ে ষষ্ঠ উইকেটে ডোহেনিকে নিয়ে ৮১ রানের জুটি গড়েন টাকার। এই জুটি ভাঙেন তাইজুল ইসলাম। ৭৭ বলে ৪ চারের মারে ৪৬ রান করে প্যাভিলিয়নে ফেরেন ডোহেনি। একই ওভারে তাইজুল শূন্য রানে ফেরান অ্যান্ডি ম্যাকব্রাইনকেও। অষ্টম উইকেটে টাকার-নেইল মিলে ফলোঅন এড়ানোর চেষ্টা চালিয়ে যায়। তবে ৮৩ বলে ৯ চারের মারে ৪৯ রানে নেইল এবাদতের শিকার হলে ফের একা হয়ে পড়েন টাকার। শেষদিকে গভিন হোয়ে ও ম্যাথিউ হামফ্রিসরা তাকে খুব একটা সঙ্গ দিতে পারেননি। ১৭১ বলে ৭ চারের মারে ৭৫ রানে অপরাজিত থাকেন টাকার।

এদিন চার উইকেট নেয়ার মধ্য দিয়ে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে রয়েছেন তাইজুল। টেস্টে যৌথভাবে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি বোলার বনে গেছেন তিনি। এই সংস্করণে তার উইকেট ২৪৬টি। সমান উইকেট নিয়ে এতদিন এককভাবে শীর্ষে ছিলেন সাকিব। আর মাত্র এক উইকেট পেলেই টেস্ট ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি হয়ে ইতিহাস গড়বেন তাইজুল।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X