বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

বরিশাল-ঢাকা নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু

বরিশাল-ঢাকা নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ছবি : সংগৃহীত
বরিশাল-ঢাকা নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দুদিন বন্ধ থাকার পর বরিশাল-ঢাকা নৌ-রুটে লঞ্চ চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত থেকে দূরপাল্লার রুটে লঞ্চ চলাচল শুরু হয়।

তবে এর আগে দুপুর থেকেই অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরিশাল নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ সোলায়মান।

এর আগে ঘন কুয়াশার কারণে যাত্রী সাধারণ এবং নৌযানের নিরাপত্তার স্বার্থে গত ২৮ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় বরিশাল-ঢাকাসহ বরিশাল থেকে অভ্যন্তরীণ সকল রুটে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

বরিশাল নদীবন্দর সূত্রে জানা গেছে, লঞ্চ চলাচলে নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে বরিশাল নদী বন্দর থেকে ৪টি, যথাক্রমে এমভি মানামী, এমভি পারাবত ১৮, কুয়াকাটা ২ ও শুভরাজ ৯ লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।

এছাড়া ঢাকা-ঝালকাঠি ভায়া চাঁদপুর-বরিশাল রুটে এমভি ফারহান-৭ নামের আরও একটি লঞ্চ ছেড়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। অনুরূপ ঢাকায় থেকেও ৪টি লঞ্চ বরিশাল নদীবন্দরের উদ্দেশে যাত্রী করে বলে জানিয়েছেন বন্দর কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান।

তিনি বলেন, গত দুদিন নদীপথে ঘন কুয়াশার কারণে বরিশাল নদীবন্দর থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়। তবে মঙ্গলবার আবহাওয়া পরিস্থিতি অনেকটা উন্নতী হয়। কুয়াশা কেটে যাওয়ায় দিনে সূর্যের আলো দেখা যায়। তাই দুপুর থেকেই অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১০

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

১১

ইতিহাসের পুনরাবৃত্তি, নাকি সংকটের পূর্বাভাস

১২

এভাবেও হৃদয় জয়ের গল্প লেখা যায়

১৩

স্পেনকে রুখে দেওয়া কেপ ভার্দে আসলে কেমন দেশ?

১৪

বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনকে রুখে দিল কেপ ভার্দে

১৫

হবিগঞ্জে দুপক্ষের সংঘর্ষে নিহত ২, আহত ৪০

১৬

রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী হাসপাতালে ভর্তি

১৭

স্থানীয় সরকার নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে : মির্জা ফখরুল

১৮

প্রথমার্ধে কেপ ভার্দের গোলকিপারের দৃঢ়তায় গোল পায়নি স্পেন

১৯

ঢাকা-সিলেট মহাসড়কে ১০ কিলোমিটার যানজট

২০
X