চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৮:৪৫ পিএম
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৫, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে পোস্টাল ভোটের নিবন্ধন ছাড়াল ৪৭ হাজার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগে চট্টগ্রামের প্রবাসী বাংলাদেশিদের আগ্রহ বাড়ছে। ইসির তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে এখন পর্যন্ত মোট ৪৭ হাজার ৩৪৭ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন সম্পন্ন করেছেন।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) পর্যন্ত পোস্টাল ভোট অ্যাপে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১০ লাখ ৫১ হাজার ছাড়িয়েছে বলে নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে।

ইসির পরিসংখ্যান অনুযায়ী, চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে পোস্টাল ভোটারের সংখ্যা সবচেয়ে বেশি। এ আসনে নিবন্ধিত প্রবাসী ভোটার ৮ হাজার ৮০ জন, যার মধ্যে নারী ভোটার ১৪৪ জন এবং পুরুষ ভোটার ৭ হাজার ৯৩৬ জন।

এরপরেই রয়েছে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসন, যেখানে পোস্টাল ভোটার নিবন্ধন করেছেন ৪ হাজার ৯০ জন প্রবাসী। তৃতীয় অবস্থানে রয়েছে চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও নগরের অংশ) আসন, যেখানে নিবন্ধিত ভোটারের সংখ্যা ৩ হাজার ৫০৩ জন। চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ৩ হাজার ২৬২ জন, চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে ৩ হাজার ২১৫ জন এবং চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনে ২ হাজার ৯৬৬ জন প্রবাসী ভোটার পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছেন।

এছাড়া চট্টগ্রাম-১০ (খুলশী-হালিশহর) আসনে ২ হাজার ৭০৫ জন, চট্টগ্রাম-৮ (চান্দগাঁও-বোয়ালখালী) আসনে ২ হাজার ৬৯৯ জন, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে ২ হাজার ৬৮৪ জন, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনে ২ হাজার ৬৪৮ জন এবং চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনে ২ হাজার ৩৫৬ জন প্রবাসী ভোটারের নিবন্ধন সম্পন্ন হয়েছে। চট্টগ্রাম-১১ (বন্দর) আসনে ১ হাজার ৯১৪ জন, চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে ১ হাজার ৭৬৫ জন এবং চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে ১ হাজার ৪০৪ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।

সবচেয়ে কম পোস্টাল ভোটার রয়েছে চট্টগ্রাম-১৩ (কর্ণফুলী-আনোয়ারা) আসনে, যেখানে নিবন্ধিত ভোটারের সংখ্যা ১ হাজার ২৬৭ জন। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী, আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত প্রবাসী ভোটাররা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে হলে প্রবাসী ভোটারকে অবশ্যই যে দেশ থেকে ভোট প্রদান করবেন, সেই দেশের কার্যকর মোবাইল নম্বর ব্যবহার করতে হবে।

বাংলাদেশে নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শেষবারের মত পোস্টাল ভোটের নিবন্ধন/আবেদনের সময়সীমা ৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X