কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৫ পিএম
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

‘তার মানে আপনি অবৈধ পেশায় নিয়োজিত ছিলেন’, তাহসানের উদ্দেশে রাজীব

‘তার মানে আপনি অবৈধ পেশায় নিয়োজিত ছিলেন’, তাহসানের উদ্দেশে রাজীব

সম্প্রতি জনপ্রিয় গায়ক ও অভিনেতা তাহসান খান জানিয়েছেন, তিনি ধীরে ধীরে মিডিয়া থেকে সরে দাঁড়াচ্ছেন। কারণ হিসেবে তিনি বলেছেন, তার সন্তান এখন বড় হচ্ছে এবং তিনি চান তার পাশে আরও বেশি সময় থাকতে।

এই বক্তব্যের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের মত প্রকাশ করেছেন ক্লোজআপ ওয়ান তারকা মিজান মাহমুদ রাজীব। যদিও তিনি স্পষ্ট করেননি এটি কার উদ্দেশে লেখা। তবে তার লেখার বিষয়বস্তু দেখে অনেকেই ধরে নিচ্ছেন, তা মূলত তাহসানকেই ঘিরে।

রাজীব লিখেছেন, আমার কথায় কেউ মন খারাপ করবেন না। কোন নির্দিষ্ট ব্যক্তিকে উদ্দেশ্য করে বলছি না। যারা এরকম কাজ করেন, তাদের জন্য বলছি।

তিনি বলেন, মেয়ে সন্তান বড় হলেই নিজের প্রতিষ্ঠিত সংগীত ক্যারিয়ার থেকে বিদায় নিতে হবে– এটা কেমন যুক্তি? তাহলে তো বোঝা যাচ্ছে, আপনি নিজেই বিশ্বাস করেন যে আপনি এমন এক পেশায় ছিলেন যা সন্তানদের সামনে দেখানো যায় না!

পোস্টের শেষে তিনি বলেন, ‘জীবনে যে পেশা দিয়ে পরিচিতি ও সম্মান পেয়েছেন, বয়স বাড়লে যদি সেটার সুনাম ধরে রাখতে না পারেন, তাহলে শুরুতেই সেই পেশা বেছে নেওয়া উচিত ছিল না।’

এই পোস্টটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে নানা আলোচনা। অনেকেই রাজীবের কথাকে সমর্থন করছেন, আবার কেউ কেউ বলছেন, একজন মানুষ তার পরিবার বা ব্যক্তিগত সিদ্ধান্ত অনুযায়ী পেশা বদলাতেই পারেন।

তবে রাজীবের মূল বক্তব্য ছিল এই যে, শিল্পী হওয়া কোনো লজ্জার পেশা নয়। যদি তাই মনে করেন, তাহলে শুরুতেই সেটা করা উচিত হয়নি।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেলিসিমো রোটনডো নিয়ে বিভ্রান্তি দূর করতে কাজী ফুডের ব্যাখ্যা

‘মনে করো তুমি স্বপ্ন দেখতেছ’ বলে শিক্ষার্থীকে বলাৎকার মাদ্রাসা শিক্ষকের 

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি ইনফান্তিনোকে দেখতে চান ট্রাম্প

জ্বালানি তেল সংকটের গুজবে রাজশাহীর ফিলিং স্টেশনগুলোতে ভিড়

প্রকৃতির অপরূপ সৃষ্টি বাদামি রঙের ডানার প্রজাপতি ‘খৈরি’ 

সাত লাখ কৃষকের ৬০৫ কোটি টাকা ঋণ মওকুফ

সুষম খাদ্যাভ্যাস ও জাঙ্ক ফুড পরিহার শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য

ইরানকে রাশিয়া ও চীন বিভিন্নভাবে সহায়তা করছে, দাবি পিট হেগসেথের

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ১৮৫ পদে নিয়োগ, আবেদন শুরু আজ

১০

টিভিতে আজকের যত খেলা

১১

মিনিবাস-ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল যুবকের

১২

চায়ের গ্লাসে ইস্তাম্বুলের গল্প: প্রতিটি চুমুকে মিশে আছে অটোমান ঐতিহ্য

১৩

স্বর্ণের আজকের বাজারদর

১৪

জর্ডানে হামলায় নিখোঁজ মার্কিন সেনা নিহত বলে ধারণা পেন্টাগনের

১৫

ইতিহাসের এই দিনে স্মরণীয় ঘটনা

১৬

২২ জুলাই / আজকের নামাজের সময়সূচি

১৭

মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ নেতা হয়ে উঠতে পারেন জোসেফ আউন: ট্রাম্প

১৮

এমপিওভুক্ত শিক্ষকরা স্থানীয় নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না: ইসি সচিব

১৯

ইরানে টানা ১১তম রাতে হামলা করল যুক্তরাষ্ট্র

২০
X