বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১২:০৬ এএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ১২:০৭ এএম
অনলাইন সংস্করণ

তেলুগু’তে রিমেক হচ্ছে বাংলাদেশের ‘তাকদীর’

‘তাকদীর’ ও ‘দায়া’র পোস্টার। ছবি : সংগৃহীত।
‘তাকদীর’ ও ‘দায়া’র পোস্টার। ছবি : সংগৃহীত।

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে সাড়া ফেলেছিল বাংলাদেশি পরিচালক সৈয়দ আহমেদ শাওকী পরিচালিত ওয়েব সিরিজ ‘তাকদীর’। প্রশংসিত হয়েছিল চঞ্চল চৌধুরীর অভিনয়। এই ওয়েব সিরিজ দিয়েই প্রথমবার জনপ্রিয়তা পান সোহেল মণ্ডল। এসবই পুরনো খবর। নতুন খবর হচ্ছে, সিরিজটি এবার আসছে তেলুগু রিমেক হয়ে! এমন ঘোষণা দিল ‘তাকদীর’ এর প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)। এসভিএফ এর টুইটার, ফেসবুকে এমন ঘোষণা দেয়া হয়।

এসভিএফ জানায়, বাংলা ভাষায় নির্মিত কন্টেন্ট নিয়ে প্রতিষ্ঠানটি পা রাখছে তেলুগু ইন্ডাস্ট্রিতে। প্রথম কন্টেন্ট হিসেবে তারা বেছে নিয়েছে ‘তাকদীর’কে। যদিও পোস্টে তাকদীরের নাম নেয়নি প্রযোজনা প্রতিষ্ঠানটি। তবে হইচইয়ের অফিশিয়াল টুইটার থেকে জানানো হয়, তাকদীর থেকেই রিমেক হচ্ছে তেলুগু সিরিজটি।

তাকদীর সিরিজের তেলেগু রিমেক নির্মাণ করছেন পরিচালক পবন সাদিনেনি। ডিজনি প্লাস-এর পেইজ থেকে জানা গেছে, তেলুগু সিরিজটির নাম ‘দায়া’। প্রতিষ্ঠানটির অন্যতম প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি তেলুগুলো ভার্সনের দুটি পোস্টারও শেয়ার করেছেন।

প্রশ্ন উঠেছে, তেলেগু সিরিজটিতে চঞ্চলের চরিত্রে কে অভিনয় করছেন? তারও উত্তর মিলল ডিজনি প্লাসের প্রকাশিত পোস্টার থেকে। পোস্টারে তাকদীর এর মতোই লাশবাহী ফ্রিজার ভ্যান দেখা গেছে। দেখা গেছে চালককেও! বুঝতে বাকি থাকে না, চঞ্চল চৌধুরীর চরিত্রটি তেলুগুতে রূপদান করেছেন জেডি চক্রবর্তী। যিনি রাম গোপাল ভার্মার কালজয়ী সিনেমা ‘সত্য’র জন্য বিশেষ সমাদৃত।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে হইচই। প্রতিষ্ঠানটি জানায়, ‘তাকদীর এবার আসছে অন্য ভাষায়, অন্য স্বাদে। এটা আমাদের জন্য গর্বের যে তাকদীর তেলুগুতে রিমেক করা হলো।’

তেলুগু ‘দায়া’ সিরিজে জেডি চক্রবর্তী ছাড়া আরও অভিনয় করেছেন এশা রেব্বা, রেমিয়া নাম্বিশান, কামাল কামারাজু, জোশ রবি ও পৃথ্বীরাজ। শোনা যাচ্ছে, জুলাইয়ের ১৪ তারিখে সিরিজটি দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আনসার-ভিডিপিতে জাপানিজ ভাষা শিক্ষার সুযোগ

বড় বিভ্রাটের কবলে ফেসবুক, কী ঘটেছিল সেই এক ঘণ্টায়

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেপ্তার ২

ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে মৃত বেড়ে ৬১

ফ্রান্স ও স্লোভাকিয়া সফরে গেলেন মোদি

শহরের মতো হয়ে গেছে গ্রাম, বদলে যাচ্ছে নগরের সংজ্ঞা

গবেষণা ও প্রযুক্তিনির্ভর শিক্ষায় ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ’র অগ্রণী ভূমিকা

সাবলেট বাসায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, গণপিটুনি দিল এলাকাবাসী

নেপালের রাষ্ট্রপতিকে আম উপহার পাঠাল বাংলাদেশ

মে মাসে সড়কে ঝরল ৬২২ প্রাণ : যাত্রী কল্যাণ সমিতি

১০

এশিয়াওয়ান আশিয়ান সামিট / ‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

১১

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ১৫ জন পুশইন, প্রতিহত করল বিজিবি

১২

বিশ্ববাজারে আরও কমলো স্বর্ণের দাম

১৩

শিল্পকলার সম্মাননায় আবেগাপ্লুত সৈয়দ আব্দুল হাদী

১৪

ভারতের এএন-৩২ বিমান বিধ্বস্ত

১৫

ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ৫০

১৬

বিশ্বকাপের মঞ্চ মাতানো সঞ্জয়ের অজানা তথ্য 

১৭

গাজীপুরে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট

১৮

চুক্তিতে ২৪ বিলিয়ন ডলার ছাড়ের অনুমোদন দিয়েছেন ট্রাম্প : ইরান

১৯

‘দেশের উন্নয়ন ও জনকল্যাণে কাজ করবে যুবদলের নতুন নেতৃত্ব’

২০
X