কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৩, ১০:২৫ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৩, ১০:৩০ পিএম
অনলাইন সংস্করণ

তপন চৌধুরী ও তিথির ‘কিছুটা সময়’

তপন চৌধুরী ও তিথির ‘কিছুটা সময়’

বাংলাদেশের নন্দিত কণ্ঠশিল্পী তপন চৌধুরী ও জান্নাতে রোম্মান তিথির দ্বৈত গান ‘কিছুটা সময়’ প্রকাশিত হয়েছে। আজ শনিবার (২১ অক্টোবর) রাজধানীর একটি রেস্টুরেন্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই গানের মিউজিক ভিডিও অন্তর্জালে প্রকাশ করা হয়।

দুর্গাপূজা উপলক্ষে প্রকাশিত এই গানের গীতিকার ও সুরকার রিপন চৌধুরী। গানটির সংগীত আয়োজন করেছেন ভারতের প্রখ্যাত সংগীত পরিচালক মধু মুখার্জী। কলকাতার রেজোন্যান্স স্টুডিওতে এই গানের রেকর্ডিং সম্পন্ন হয়। পরে ঢাকার অদূরে পূর্বাচলে মিউজিক ভিডিওর শুটিং করা হয়।

সফট মেলোডি ধাঁচের এই গান সম্পর্কে শিল্পী তপন চৌধুরী বলেন, ‘আমি কানাডায় থাকতে এই গানটি পাঠানো হয়। গানটির কথা ও সুর এবং মিউজিক অ্যারেঞ্জমেন্ট আমার ভীষণ ভালো লেগেছে। তাই দেশে এসে গানটির কাজ শেষ করলাম। অনেকদিন পর একটি ভালো গান উপহার দিতে পেরে আমার ভালো লাগছে। আমার সহশিল্পী তিথি অনেক পরিশীলিত। তার কণ্ঠটা অনেক মিষ্টি। তাই এই গান গাইতে আমি সম্মতি প্রকাশ করি। গানটি খুব ভালো হয়েছে, অবশ্যই ভালো লাগবে। মিউজিক ভিডিও নির্মাণও বেশ ভালো হয়েছে।’

সহশিল্পী তিথি বলেন, ‘এ আমার পরম সৌভাগ্য আমি তপন চৌধুরীর মতো শিল্পীর সঙ্গে গান করতে পারলাম। এটা আমার জন্য অনেক বড় পাওয়া। যার কণ্ঠ থেকে শুধু মেলোডি ঝরে, তিনিই আমার সঙ্গে গাইতে সম্মত হয়েছেন। এ জন্য আমি তার কাছে কৃতজ্ঞ। আমার বিশ্বাস এই গানটি শ্রোতাদের হৃদয় ছুঁয়ে যাবে।’

গানটির মিউজিক ভিডিও পরিচালনা করেন সাইফুল ইসলাম। ‘কিছুটা সময়’ শীর্ষক এই গানটি ‘Jannate Romman Tithi’ এই ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে।

প্রকাশ অনুষ্ঠানে, গীতিকার গোলাম মোর্শেদ, শিল্পী রফিকুল আলম, ফোয়াদ নাসের বাবু, রওনক জাহান, কবীর বকুল, মেসবাহসহ দেশের বিশিষ্ট সংগীতজন উপস্থিত ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X