বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ১২ নভেম্বর ২০২৩, ০৪:০৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে দু’মাস ধরে!

অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত
অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত

চলতি বছরের সেপ্টেম্বরে নির্মাতা হিমু আকরাম তার ‘আলতাবানু জোসনা দেখেনি’ সিনেমার নায়িকা হিসেবে ঘোষণা করেছিলেন পশ্চিমবঙ্গের অভিনেত্রী স্বস্তিকা মুখার্জির নাম। কিন্তু এই অভিনেত্রীর বিপরীতে কে অভিনয় করবেন, তা জানাননি। এরপর দু’মাস কেটে গেলেও স্বস্তিকার জন্য নায়ক খুঁজে পাওয়া যায়নি।

সংবাদমাধ্যমে নির্মাতা হিমু বলেন, ‘আলতাবানু চরিত্রটির অনেক লেয়ার আছে। এখানে একজন শক্তিশালী অভিনেতার প্রয়োজন মনে হয়েছে। অনেকের সঙ্গেই কথা হয়েছে। একটা মানুষের তিনটি লুক থাকতে হবে। সেই জায়গা থেকে চরিত্রটি মেলানো কঠিন। উপযুক্ত কাউকে খুঁজে পাচ্ছিলাম না। তাই স্বস্তিকার বিপরীতে নায়ক খুঁজতে দু’মাস চলে গেছে। আর দেরি করতে চাই না। সপ্তাহখানেক পরই এ সিনেমায় স্বস্তিকার বিপরীতে কে অভিনয় করছেন, তা জানাতে পারব’।

সিনেমার চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। বর্তমানে ছবিটির স্ক্রিপ্ট রিডিং সেশন চলছে। চলতি বছরের ডিসেম্বরের শেষের দিকে সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে চলচ্চিত্রটির দৃশ্যধারণের কথা। ছবিতে স্বস্তিকার পাশাপাশি অভিনয় করবেন ইরেশ যাকের, মামুনুর রশীদ, আহমেদ রুবেল, সোহেল মণ্ডলসহ অনেকে। আগামী বছর সিনেমাটি মুক্তি পাবে বলে জানা গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

‘ঝরা বকুল’-এ মনিরা হয়ে হৃদয় ছুঁয়েছেন সুনেরাহ

স্কুলশিক্ষার্থী হত্যা মামলায় শিক্ষক-ছাত্র গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ 

এনসিপির নতুন কর্মসূচি, নেতাকর্মীদের জরুরি নির্দেশনা

ডিসি সারওয়ারকে পুনর্বহালের দাবি গণঅধিকার পরিষদের নেতার

মেসিকে নিয়ে লিখতে গেলে একটি বইও যথেষ্ট নয়

চাঞ্চল্যকর শিশু তাবাসসুম ধর্ষণ মামলায় আসামির মৃত্যুদণ্ড

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

১০

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

১১

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

১২

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

১৩

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

১৪

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

১৫

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

১৬

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

১৭

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১৮

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১৯

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

২০
X