বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৬:৫১ পিএম
অনলাইন সংস্করণ

সোশ্যাল মিডিয়ায় ট্রলিং নিয়ে স্বস্তিকার বিস্ফোরক মন্তব্য

স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত
স্বস্তিকা মুখার্জি। ছবি : সংগৃহীত

নায়ক-নায়িকাদের ট্রলিং নতুন কিছু নয়। নানা সময়ে নানা তির্যক মন্তব্য করেন নেটিজেনরা। এতে কেউ ভেঙে পড়েন, আবার অনেকেই সেই নেটাগরিকদের এক হাত নেন। এবার এমন অভিজ্ঞতার শিকার হলেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি।

বরাবরই ফ্যাশন সেন্স দিয়ে আলোচনায় থাকেন তিনি। আবার কখনো সামাজিক মাধ্যমে নানা প্রতিবাদী মন্তব্য করেও খবরের শিরোনামে আসেন। এবারও তার ব্যতিক্রম হলো না। দুর্গাপূজার শুভ নবমীর দিন নিজেকে বিশেষ এক প্রতিজ্ঞার কথা জানিয়েছেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে স্বস্তিকা লিখেছেন, ‘শুভ নবমী, এই পূজাতে নিজেকে একটা প্রমিস করেছি। ছাগলদের কমেন্টের আর রিপ্লাই দেব না। যদিও চোখে পড়লে বেশ হাত ইশপিশ করে আমার, ভাবি চুপ করে না থেকে উচিত জবাব দেওয়া দরকার। কিন্তু আমি অনুভব করি এটা যোগ্য নয়। ট্রলিং এখন আর ট্রলিংও নয়।’

এখানেই থেমে থাকেননি অভিনেত্রী। তিনি আরও লিখেছেন, ‘একটা মহামারির রূপ ধারণ করেছে। আমাদের সবার জীবনেই নানা ওঠা-পড়ার মধ্য দিয়ে যেতে হয় প্রতিনিয়ত, বাড়তি নেগেটিভিটির দরকার নেই। ব্লক একটি নতুন অর্থ খুঁজে পেয়েছে। যারা আমাকে ভালোবাসেন, তাদের সকলের জন্য রইল ভালোবাসা, আমি এই নিয়েই বাঁচব।’

স্বস্তিকার ভাষ্যে, ‘আর সেই সমস্ত নারীদের জন্য রইল অভিনন্দন, যারা প্রতিনিয়ত বডি শেমিং, এজ শেমিংয়ের বিরুদ্ধে লড়াই করছেন। আমরা তখনই জয়ী হবো যদি আমরা এই লজ্জা নিজেদের সঙ্গে বহন করা বন্ধ করি। তোমাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা।’

ওপার বাংলার অন্যতম জনপ্রিয় এই অভিনেত্রী বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে বারবার প্রমাণ করেছেন, তিনি কেবল অভিনয় দিয়েই নয়, ব্যক্তিত্ব দিয়েও সবসময় আলোচনার কেন্দ্রে। এবারও নিজের স্পষ্টভাষী অবস্থানের কারণেই আবারও শিরোনামে এলেন তিনি।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X