বিনোদন ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ১০:০৬ এএম
অনলাইন সংস্করণ

সবগুলোকে নিয়ে সংসার করব: স্বস্তিকা মুখার্জি

স্বস্তিকা মুখার্জি । ছবি : সংগৃহীত
স্বস্তিকা মুখার্জি । ছবি : সংগৃহীত

ওপার বাংলার জনপ্রিয় মুখ স্বস্তিকা মুখার্জি। বয়স যেন তার কাছে শুধুই একটি সংখ্যামাত্র। বয়স ৪৪ পেরোলেও সৌন্দর্য, আবেদন আর লাবণ্যে মুগ্ধ করছেন ভক্তদের। খোলামেলা ব্যক্তিত্ব আর নিজের শর্তে বাঁচার জন্য বরাবরই আলোচনায় থাকা এই অভিনেত্রী সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন এক আবেগঘন পোস্ট। মুহূর্তেই তা ঝড় তুলেছে নেটদুনিয়ায়, ভক্ত-অনুরাগীদের মন কাড়ছে নতুন করে।

প্রকাশিত তার সেই পোস্টে পোষ্যদের প্রতি স্বস্তিকার অফুরান ভালোবাসা ফের উঠে এসেছে। অভিনেত্রী জানিয়েছেন, মাঝরাতে তার পোষ্য 'কালুর' আদরের কোনো শেষ নেই। কালুর সঙ্গে নিজের 'এক হাজার কথা'র কথাও তুলে ধরেন তিনি।

কালুর আদরের কথা উল্লেখ করে এ অভিনেত্রী লিখেছেন, ‘মাঝরাতে কালুর আদরের শেষ নেই। এক হাজার কথা ওর আমার সঙ্গে আর আমার ওর সঙ্গে। কালুর আবার পায়ে লেগেছে। কাল ব্যবস্থা হবে।’

পোষ্যদের নিয়ে তার ভবিষ্যতের ইচ্ছাও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। স্বস্তিকার কথায়, ‘খালি ভাবি কোনোদিন যদি ঈশ্বরের আশীর্বাদে একটা বড় বাড়ি করতে পারি, সবগুলোকে নিয়ে সংসার করব।’

অভিনেত্রী আরও বলেন, ‘কত কত ভালোবাসা দেওয়ার আছে ওদের। খালি একটু শুনতে হবে ব্যস। পূজা আসছে এটাই ভালো। এলেই কেমন শেষ হয়ে যায়। আজ মন কেমনের রাতে এই কালু ভুলুরাই আছে সঙ্গ দেওয়ার। যারা ওদের ভালবাসে তাদের জানাই অফুরান ভালোবাসা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ বছর পর ধারাবাহিকে তটিনী

সেলার অ্যাপ / ফেসবুক মার্কেটপ্লেসে বিক্রেতাদের জন্য আসছে বড় চমক

হজে যেতে পারবেন না যারা, জানাল ধর্ম মন্ত্রণালয়

সাহাবুদ্দিনের বিরুদ্ধে আর্থিক অনিয়মের তদন্ত করবে না বাংলাদেশ ব্যাংক

মাদক মামলায় তৃতীয় লিঙ্গের একজনের কারাদণ্ড

চট্টগ্রামে ‘হানি ট্র্যাপ’ চক্রের ২ সদস্য গ্রেপ্তার

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে এসডিএফের অভিযোগ

বিশ্ব ম্যানগ্রোভ দিবস / লবণাক্ততা, মাইক্রোপ্লাস্টিক দূষণ ও শিল্পায়নে ‘ধুঁকছে’ সুন্দরবন

সৌদি আরবে এক সপ্তাহে গ্রেপ্তার প্রায় ১৫ হাজার

একরামুল হত্যা / শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা

১০

বঙ্গভবন ছাড়লেন বিদায়ী রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

১১

ইরানের ‘খাইবার শেকান’ ক্ষেপণাস্ত্রেই কুপোকাত যুক্তরাষ্ট্র

১২

ই-পাসপোর্টের দীর্ঘ ভোগান্তির পর বিশেষ কনস্যুলার সেবা চালু

১৩

জরাজীর্ণ ঝুপড়ি ঘরে মানবেতর জীবনযাপন বিউটি বেগমের

১৪

সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ

১৫

কাতারে সমুদ্রপথে নৌযান চলাচল পুরোপুরি স্বাভাবিক ঘোষণা

১৬

ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী গোলাম কিবরিয়াকে বরখাস্তের আদেশ প্রত্যাহার

১৭

গাজার যুদ্ধের আরেক শিকার অপরিণত নবজাতকেরা

১৮

কাজ করে কুল পাচ্ছেন না জাপানের প্রধানমন্ত্রী, ঘুমান মাত্র ‘৩ ঘণ্টা’

১৯

রাষ্ট্রের নিরাপত্তা ও গণমাধ্যমের স্বাধীনতার মধ্যে ভারসাম্যের আহ্বান আনসারের

২০
X