বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৩, ০৮:২৬ পিএম
অনলাইন সংস্করণ

‘বিয়ে হয়নি’, মাদক সেবন করিয়ে ছবি তুলেছে নোবেল!

ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

সোমবার (২০ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসে ফারজান আরশি নামে এক তরুণীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলে দাবি করেন সারেগামাপা খ্যাত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। সেখানে তিনি জানিয়েছেন, ফারজান আরশির সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। এ প্রসঙ্গে এতদিন চুপ থাকলেও এবার মুখ খুললেন ফারজান।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে সংগীতশিল্পী নোবেলের সঙ্গে বিয়ের বিষয়টি অস্বীকার করেন তিনি। দীর্ঘ স্ট্যাটাসে এ কণ্ঠশিল্পীর বিরুদ্ধে এনেছেন নানা অভিযোগ।

ভাইরাল হওয়া ছবিগুলো নিয়ে ফারজান আরশির দাবি, তাকে জোরপূর্বক মাদক সেবন করিয়ে এই ছবিগুলো তোলেন নোবেল! এমনকি নোবেলের সঙ্গে তার কোনোপ্রকার বিয়ে হয়নি এবং কোনো সম্পর্কও নেই। তিনি পরিবেশ এবং পরিস্থিতির শিকার। এ বিষয়ে ডেমরা থানায় জিডিও করেছেন বলে জানান স্ট্যাটাসে।

বুধবার (২২ নভেম্বর) বিকেলে ফেসবুকে ফারজান আরশি জানান, ‘আমি খুলনায় বিভিন্ন ব্লগ করে থাকি, সেজন্য একটি ভিডিও কন্টেন্ট বানানোর উদ্দেশ্যে নোবেলের বাড়ি গোপালগঞ্জ যাই। আমার সঙ্গে আমার এক বান্ধবীও ছিল। ওখানে যাওয়ার পর পরিস্থিতি অন্যরকম হয়ে যায়। নোবেল তার মায়ের সামনেই আমার গলায় ছুরি ধরে এবং আমার ফোনটি কেড়ে নেয় এবং জোর করে আমাকে ঢাকায় তার বাসায় নিয়ে যায়। আমাকে বিভিন্ন ড্রাগ জোড় ধরে সেবন করায় এবং মারধর করে। আমি পরিবারের সঙ্গে যোগাযোগ করতে চাইলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়।’

এ ব্লগার আরও বলেন, ‘পরবর্তীতে ডেমরা থানায় আমাকে দিয়ে ভয় দেখিয়ে একটা জিডি করায়। পরে পুলিশের সহযোগিতায় আমার বাবা এবং কাজিন উদ্ধার করতে গেলে আমাকে মেরে ফেলার হুমকি দেয়। আমি নোবেলের কথামতো ভয়ে পুলিশকেও মিথ্যে বলি, তখন আমার শরীরে ড্রাগ পুশ করা ছিল। পরে গোপালগঞ্জ থেকে আমার পরিবার আমাকে উদ্ধার করে।’

সর্বশেষে তিনি এবং তার পরিবার ভয়ভীতির মধ্যে আছেন এবং কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করে পরিবার নিয়ে স্বাভাবিক জীবনযাপনের প্রয়াস ব্যক্ত করেন।

জিডির বিষয়ে ঢাকা মহানগর ডেমরা জোনের সহকারী কমিশনার মধুসূদন দাশ জানান- ফারজান আরশির বাবা মৌখিকভাবে অভিযোগ করেন যে, গায়ক নোবেল তার মেয়েকে জোর করে তুলে নিয়ে গেছে। লিখিত কোনো অভিযোগ করেননি তিনি।

তবে পরবর্তীতে ফারজানা আরশি নিজেকে প্রাপ্ত বয়স্ক দাবি করে জানান, ‘নোবেল তাকে জোর করে তুলে আনেনি এবং তিনি স্বেচ্ছায় নোবেলের সঙ্গে এসেছেন।’

ফারজান আরশির স্ট্যাটাসে নোবেলের বিরুদ্ধে অভিযোগের সূত্র ধরে কোনো ব্যবস্থা পুলিশ নেবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করলে অবশ্যই আমরা আইনি ব্যবস্থা নেব।’

এদিকে ব্লগার ফারজান আরশির দেওয়া স্ট্যাটাসটি তার পেজ থেকে মুছে ফেলা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১০

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১১

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

১২

১২ ফুট লম্বা অজগর উদ্ধার, বনে অবমুক্ত

১৩

জুলাই অভ্যুত্থানকে কুক্ষিগত করার চেষ্টায় জামায়াত-এনসিপি : মোনায়েম মুন্না 

১৪

ফিফা বিশ্বকাপ ২০২৬ : সাপোর্টারনামা

১৫

ষাট বছর বয়সে তৃতীয়বার বিয়ের পিঁড়িতে আমির খান

১৬

কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা

১৭

মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৮

বহিষ্কৃত ছাত্রদল নেতা গ্রেপ্তার

১৯

হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা

২০
X