বিনোদন প্রতিবেদক
প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৩, ০৭:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ নির্বাচিত হওয়ার কারণ জানালেন তোরসা

রাফাহ নানজীবা তোরসা। ছবি : সংগৃহীত
রাফাহ নানজীবা তোরসা। ছবি : সংগৃহীত

২০১৯ সালে লন্ডনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ হন চট্টগ্রামের মেয়ে রাফাহ নানজীবা তোরসা। কীভাবে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ হয়ে উঠলেন তোরসা। সেই ফিরিস্তি ভাগ করতে কালবেলার স্টুডিওতে হাজির হয়েছিলেন তিনি। সেখানে আড্ডা দিতে দিতে বলেন, আমার মনে হয়েছে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ টিম বিউটি উইথ আ পারপাস নিয়ে কাজ করে। তাই ভেবেছিলোম, আমি বিজয়ী হই বা না হই, নিজের একটা জায়গা পাব। প্রিয়াঙ্কা চোপড়া আমার আইডল ছিলেন, মিস ওয়ার্ল্ডের অনুপ্রেরণা তার কাছ থেকেই পাই।

মিস ওয়ার্ল্ড বাংলাদেশের আসরে আপনাকে গ্রহণের কারণ কী? উপস্থাপকের এই প্রশ্নের জবাবে তোরসা বলেন, তারা মুলত দেশে বা ইন্টারন্যাশনাল রিপ্রেজেন্টেটিভ করছে এমন কাউকে চাইছিল। আমাকে বেছে নেওয়ার কারণ, তাদের মূল লক্ষ্য ছিল সমাজসেবায়, ক্লাইমেট চেঞ্জ বা এসডিজি নিয়ে কাজ করে এমন কেউ নেওয়া। আমি ১০ বছর বয়স থেকে শিক্ষা, মানসিক স্বাস্থ্য, পরিবেশ, বৃদ্ধ ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করি। আমার সব কাজের বায়োডেটা তাদের কাছে ছিল। আমার সোশ্যাল ওয়ার্ক ও নিজের প্রতিষ্ঠান ভেরিফাইড করেছে। যাদের ইনভাইট করেছিল সবার কমবেশি এমন ব্যাকগ্রাউন্ড ছিল।

এরই মধ্যে এই মডেল অভিনয়ে নাম লিখিয়েছেন। তিনি একাধারে অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপিকা, মডেল ও সমাজকর্মী। জন্ম চট্টগ্রাম শহরে। ছোটবেলা থেকেই শিল্প-সংস্কৃতির আবহে বেড়ে ওঠা তার। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ থেকে স্নাতক শেষ করেছেন।

২০১০ সালে এনটিভির মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়ার মাধ্যমে পথচলা শুরু করেন তোরসা। তিনি ২০১৭ সালে চট্টগ্রাম বিভাগীয় অঞ্চলে অনুষ্ঠিত জাতীয় প্রতিযোগিতায় প্রথম হয়েছিলেন। ২০১৭ সালে তৌকীর আহমেদ পরিচালিত হালদা চলচ্চিত্রে অভিনয় করেছিলেন।

তার অভিনীত প্রথম টেলিফিল্ম ‘স্বপ্ন তোমার জন্য’। দেখা গেছে ওয়েব সিরিজেও। বর্তমানে সিনেমার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি। নিজেকে এখন ব্যস্ত রেখেছেন নানা কাজে। এ ছাড়াও নিয়মিত বিভিন্ন সামাজিক কাজে অংশগ্রহণ করছেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার যে একাদশ চূড়ান্ত

১০

বাবা মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা এমপি মুনতাকিমের জন্ম ১৯৮১ সালে

১১

হোটেলে ‘পানের পিক’ ফেলায় কর্মচারীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা

১২

প্রতি মাসে প্রকাশ হবে শাহজালাল মাজারের দানের হিসাব : ডিসি সারওয়ার

১৩

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিক্ষোভের ডাক

১৪

ট্রাকচাপায় প্রাণ গেল পুলিশ কর্মকর্তার

১৫

আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামলেই নতুন রেকর্ড গড়বেন মেসি

১৬

পদ্মা রেলসেতুর নিচের মাটি কেটে ইটভাটায় বিক্রি, কার ছত্রচ্ছায়ায় চলল এই কাণ্ড

১৭

দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালাল ভারত

১৮

হিজরি নববর্ষ উপলক্ষে দেশবাসীকে জামায়াত আমিরের শুভেচ্ছা

১৯

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক ক্লোজড

২০
X